ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সেমিফাইনালের লাইন আপ চূড়ান্ত। সিনিয়র রাজ্য ক্রিকেট এলিট গ্রুপের খেলায়। একই সঙ্গে অবনমনের ম্যাচে কোন্ দুই দল খেলবে তাও স্থির হয়েছে। আগামী ৩০ জুন ধর্মনগর কলেজ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে এ গ্রুপ চ্যাম্পিয়ন শান্তির বাজার ও বি গ্রুপ রানার্স মোহনপুর পরস্পরের মুখোমুখি হবে। ২ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে একই স্টেডিয়ামে এ গ্রুপ রানার্স উদয়পুর খেলবে বি গ্রুপ চ্যাম্পিয়ন সদরের বিরুদ্ধে। এদিকে এর আগে ২৮ জুন ধর্মনগর কলেজ স্টেডিয়ামে এ গ্রুপের সর্বশেষ দল কৈলাশহর ও বি গ্রুপের সর্বশেষ দল সোনামুড়া অবনমনের ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। সিনিয়র রাজ্য ক্রিকেট এলিট গ্রুপের লীগ পর্যায়ের খেলা শেষে সেমিফাইনাল ও অবনমন ম্যাচের লাইন আপ চূড়ান্ত হয়েছে। চার জুলাই ধর্মনগর কলেজ স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

সিনিয়র রাজ্য ক্রিকেট এলিটে সেমিফাইনালে লাইন আপ চূড়ান্ত
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















