News Flash

  • Home
  • খেলা
  •  শারীর শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সে ব্যাপক সাড়া 
Image

 শারীর শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সে ব্যাপক সাড়া 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আলোচনা সবে শুরু। আরও দু-দিন রয়েছে আন্তর্জাতিক কনফারেন্সের। এতো বড় মাপের অর্থাৎ ব্যাপকতার সঙ্গে আন্তর্জাতিক মানের কনফারেন্সের আয়োজন সত্যিই উদ্যোক্তারা প্রশংসার দাবি রাখেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মহারাজা বীর বিক্রম অডিটোরিয়ামে মূলতঃ আজ, মঙ্গলবার ছিল ক্রীড়াবিজ্ঞান বিষয়ক তারকাদের হাট। ২৭ জুন পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক সম্মেলন। জ্ঞানগর্ভ আলোচনা হবে। সমৃদ্ধ হবেন শ্রোতারা। ‌ তবে আলোচনা থেকে বেরিয়ে আসা সিদ্ধান্ত সমূহ কার্যকরী করা হলে অবশ্যই সার্বিক ক্রীড়াঙ্গনে তার বিস্তর প্রভাব পড়বে। কমলপুর ডিগ্রী কলেজের উদ্যোগে, ত্রিপুরা ইউনিভার্সিটির সহযোগিতায় ফিজিক্যাল এডুকেশন ও স্পোর্টস সায়েন্স এর উপর তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স আজ মঙ্গলবার শুরু হয়েছে। সূর্যমনিনগরস্থিত ত্রিপুরা ইউনিভার্সিটির মহারাজা, বীর বিক্রম অডিটোরিয়ামে তা অনুষ্ঠিত হচ্ছে। বলাবাহুল্য, আজকের সাইবার যুগে শারীরিক সুস্থতা ও যোগব্যায়ামের তাৎপর্যের গুরুত্বকে মাথায় রেখে কমলপুর ডিগ্রী কলেজের শারীর শিক্ষা বিভাগের উদ্যোগে তিন দিনের এই বড়ো মাপের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের শিরোনাম “এডভান্স কনসেপ্টস অফ ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স : ট্রান্সফর্মিং পারফরমেন্স, ওয়েলনেস এন্ড সোসাইটি”। এই সম্মেলন মূলত: ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের শারীর শিক্ষা বিভাগের সহযোগিতায় এবং ভারতীয় সামাজিক বিজ্ঞান গবেষণা কাউন্সিল, ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয় ও ত্রিপুরা সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের পৃষ্ঠপোষকতায় বাস্তবায়িত হচ্ছে। ধলাই জেলার কমলপুরে এই স্তরের সম্মেলন আয়োজনে পরিকাঠামোগত সীমাবদ্ধতার কারণে সম্মেলনের স্থান আগরতলার সূর্যমনিনগরে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তর করে তা সাফল্যমন্ডিত করে তোলা হচ্ছে। হয়েছে। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের চেয়ারপার্সন তথা কমলপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. অভিজিৎ সরকার এবং সাংগঠনিক সম্পাদক তথা মহাবিদ্যালয়ের শারীর শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ড. সুবল চন্দ্র দাস প্রমূখ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত এবং ভারতের বিভিন্ন রাজ্য থেকে ৬৫ জন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিনিধি উপস্থিত রয়েছেন।

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top