News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি কিষান মোর্চার উদ্যোগে মেগা বীজ বিতরণ সভা অনুষ্ঠিত
Image

বিজেপি কিষান মোর্চার উদ্যোগে মেগা বীজ বিতরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৪ জুন: বিজেপি কিষান মোর্চার উদ্যোগে এবং কৃষিবিজ্ঞান কেন্দ্র ঊনকোটি জেলার ব্যবস্থাপনায় ভারত সরকারের নর্থইস্ট কম্পনেন্ট প্রজেক্ট এর সহায়তায় পেচারথল মন্ডলের উগলছড়া বাজারে এক মেগা বীজ বিতরণ সভা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে বীজ বিতরণ সভার উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের মন্ত্রী  সান্তনা চাকমা।  উপস্থিত ছিলেন বিজেপি কিষান মোর্চা রাজ্য সভাপতি  প্রদীপ বরণ রায়, ঊনকোটি জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যান বিশেষজ্ঞ ডঃ রতন দাস, ঊনকোটি জেলা পরিষদ কৃষি কমিটির চেয়ারম্যান শুভেন্দু দাস, ঊনকোটি জেলা ফারমার্স ক্লাবসের কো-অর্ডিনেটর তথা কুমারঘাট পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মিলন দে,  প্রাক্তন কৃষি তত্ত্বাবধায়ক প্রতাপ চন্দ্র দাস প্রমূখ।

সভায় স্বাগত ভাষণ রাখেন উদ্যান বিজ্ঞানী ডঃ রতন দাস ডঃ দাস তার ভাষনে কৃষিবিজ্ঞান কেন্দ্র কি এবং কেন তার বিস্তৃত আলোচনা করেন এবং কৃষকের সহায়তায় কৃষিবিজ্ঞান কেন্দ্র ঊনকোটি নিরন্তর প্রয়াস চালিয়ে যাবে বলে তিনি কথা দেন। কিষান মোর্চার রাজ্য সভাপতি তথা অল ত্রিপুরা ফারমার্স ক্লাবসের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদ এর সংস্থান ব্যবস্থাপনা সদস্য  প্রদীপ বরণ রায় উনার ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জির ত্রিপুরার কৃষকের প্রতি যে অবদান তার বিস্তৃত আলোচনা করেন।

প্রধান অতিথির ভাষণে মন্ত্রী সান্তনা চাকমা বলেন সরকার কৃষকের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং প্রতিনিয়ত গ্রামের উন্নয়নে সরকার কাজ করে চলেছে আগামী দিনে কোন কৃষকের কোন অসুবিধা হলে সাথে সাথে সংশ্লিষ্ট দপ্তর তথা মাননীয় মন্ত্রী সাথে যোগাযোগ করতে বলেন। সভায় প্রায় পাঁচশত কৃষক কে ৮ প্রজাতি করে বর্ষাকালী সবজি বীজ বিতরণ করা হয়। সভায় মহিলা কৃষকের উপস্থিতি ছিল লক্ষণীয়।

পরবর্তী বীজ বিতরণ সভা অনুষ্ঠিত হয়।  সেখানে চারশত কৃষকের মধ্যে প্রত্যেক কৃষককে আট প্রজাতির বর্ষাকালীন সবজি বীজ বিতরণ করা হয়।

Releated Posts

১৩০০-র বেশি কণ্ঠে ‘সহস্রকণ্ঠে বন্দে মাতরম’, স্বাধীনতা দিবসে বিশেষ উদ্যোগ এমবিবি কলেজের

আগরতলা, ১৩ আগস্ট: স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে দেশাত্মবোধের আবহে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করতে চলেছে মহারাজা বীর বিক্রম (এমবিবি)…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

ধর্মনগরে ৮০তম স্বাধীনতা দিবসের চূড়ান্ত মহড়া, কড়া নিরাপত্তায় উত্তর ত্রিপুরা

ধর্মনগর, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার ধর্মনগরের বিবিআই ময়দানে সম্পন্ন হলো চূড়ান্ত ফুল ড্রেস প্যারেড…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

ছাউনি নেই, পানীয় জলের সংকট—সোরোমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশায় প্রশ্নের মুখে শিশুদের নিরাপত্তা

সোনামুড়া, ১৩ আগস্ট: সোনামুড়া নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সোরোমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল পরিকাঠামো নিয়ে ক্ষোভ বাড়ছে…

ByByReshmi Debnath Aug 13, 2026

বিদ্যুৎহীন আড়ালিয়া নামারকুচি জেবি স্কুল, শৌচালয় ও পানীয় জলের সংকটে পড়ুয়ারা

আড়ালিয়া, ১৩ আগস্ট: বিদ্যুৎ সংযোগ নেই, পর্যাপ্ত শৌচালয়ের ব্যবস্থা নেই, পাশাপাশি নিরাপদ পানীয় জলেরও সংকট—একাধিক মৌলিক সমস্যায় জর্জরিত…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top