News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশে ভালো ও দায়িত্বশীল বিরোধী দল থাকা দরকার : প্রধানমন্ত্রী
Image

দেশে ভালো ও দায়িত্বশীল বিরোধী দল থাকা দরকার : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.): জনগণ স্লোগান নয়, কাজ চায়। বিরোধীদের উদ্দেশ্যে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, দেশে ভালো ও দায়িত্বশীল বিরোধী দল থাকা দরকার। সোমবার থেকে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভার অধিবেশন। এদিন অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “দেশবাসী বিরোধী দলের কাছ থেকে ভালো পদক্ষেপ আশা করে। আমি আশা করছি গণতন্ত্রের মর্যাদা রক্ষায় বিরোধী দল দেশের সাধারণ নাগরিকদের প্রত্যাশা পূরণ করবে।”

এরপরই প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “জনগণ নাটক, ঝামেলা চায় না। মানুষ কাজ চায়, স্লোগান নয়। দেশের একটি ভাল বিরোধী দল দরকার, একটি দায়িত্বশীল বিরোধী দল এবং আমার পূর্ণ বিশ্বাস যে, এই অষ্টাদশ লোকসভায় জয়ী সাংসদরা সাধারণ মানুষের এই প্রত্যাশাগুলি পূরণ করার চেষ্টা করবেন।”

লোকসভার অধিবেশন শুরুর আগের ভাষণে ইন্দিরা গান্ধীর আমলের কংগ্রেস সরকারকেও আক্রমণ করেন মোদী। বলেন, ‘‘৫০ বছর আগে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। সেটা দেশের অন্ধকার অধ্যায়। গণতন্ত্রের উপর কালো দাগ। আর কখনও সেই আঁধার নেমে আসবে না এই দেশে।’’ বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘এখনও পর্যন্ত বিরোধীরা আমাকে হতাশ করেছে। তবে আশা করছি, সংসদে তারা সুষ্ঠু ভাবে তাদের দায়িত্ব পালন করবে। মানুষ স্লোগান নয়, কাজ চায়।’’

Releated Posts

এইমস দিল্লিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হল স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার, বর্তমানে স্থিতিশীল

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে. পি. নাড্ডার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল…

ByByNews Desk Aug 18, 2026

জম্মু-কাশ্মীরে পৃথক দুই পথ দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ১৭

জম্মু, ১৮ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীরে মঙ্গলবার পৃথক দুটি পথ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। দুই দুর্ঘটনায় মোট ১৭…

ByByNews Desk Aug 18, 2026

ভারত-নেপাল সীমান্তে পৃথক ঘটনায় দুই বিদেশি নাগরিক আটক বিহার ও উত্তরপ্রদেশে

বিহার/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তে পৃথক দুটি ঘটনায় দুই বিদেশি নাগরিককে আটক করেছে নিরাপত্তা সংস্থাগুলি। মঙ্গলবার আধিকারিকরা…

ByByNews Desk Aug 18, 2026

মধ্যপ্রদেশে শ্রমিকবোঝাই পিকআপের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৮, আহত ২৩

ভোপাল, ১৮ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় শ্রমিকবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top