News Flash

  • Home
  • প্রধান খবর
  • তৃতীয় মেয়াদে তিনগুণ বেশি পরিশ্রম করব, দেশবাসীকে আশ্বাস প্রধানমন্ত্রী মোদীর
Image

তৃতীয় মেয়াদে তিনগুণ বেশি পরিশ্রম করব, দেশবাসীকে আশ্বাস প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.): তৃতীয় মেয়াদে তিনগুণ বেশি পরিশ্রম করব, ফলও পাব তিনগুণ, দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “দেশবাসী আমাদের তৃতীয়বারের মতো কাজ করার সুযোগ দিয়েছে। আমাদের দায়িত্ব তিনগুণ বেড়েছে…তাই, আমি দেশবাসীকে আশ্বস্ত করছি, আমাদের তৃতীয় মেয়াদে আমরা তিনগুণ বেশি পরিশ্রম করব এবং তিনগুণ ফল পাব।” সোমবার থেকে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভার অধিবেশন।

এদিন অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “দেশবাসী বিরোধী দলের কাছ থেকে ভালো পদক্ষেপ আশা করে। আমি আশা করছি গণতন্ত্রের মর্যাদা রক্ষায় বিরোধী দল দেশের সাধারণ নাগরিকদের প্রত্যাশা পূরণ করবে। জনগণ নাটক, ঝামেলা চায় না। মানুষ বিষয় চায়, স্লোগান নয়। দেশের একটি ভাল বিরোধী দল দরকার, একটি দায়িত্বশীল বিরোধী দল এবং আমার পূর্ণ বিশ্বাস যে, এই অষ্টাদশ লোকসভায় জয়ী সাংসদরা সাধারণ মানুষের এই প্রত্যাশাগুলি পূরণ করার চেষ্টা করবেন।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “সংসদীয় গণতন্ত্রে, এটি একটি গৌরবময় দিন… স্বাধীনতার পর প্রথমবারের মতো আমাদের নিজস্ব সংসদ ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে। পুরনো সংসদ ভবনে এটা হতো। এই তাৎপর্যপূর্ণ দিনে, আমি সকল নবনির্বাচিত সাংসদকে আন্তরিক স্বাগত জানাই, তাদের শুভেচ্ছা ও শুভকামনা জানাই।”

Releated Posts

ভারত–নিউজিল্যান্ড এফটিএ ‘উজ্জ্বল দিশারী’, বললেন টড ম্যাকক্লে

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (আইএএনএস): ভারত–নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দুই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি “উজ্জ্বল দিশারী” হিসেবে…

ByByNews Desk Apr 28, 2026

তৃণমূল শাসনে বাংলার মানুষ দুর্দশায়: দাবি বিহার বিজেপি সভাপতির

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে তৃণমূল কংগ্রেস সরকারকে কড়া আক্রমণ করলেন বিহার…

ByByNews Desk Apr 28, 2026

মুখ্যমন্ত্রীর সফরের আগে নিরাপত্তা চেক এড়াতে গাড়ির ধাক্কা, পাটনায় আহত ২; উদ্ধার আগ্নেয়াস্ত্র

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সফরের আগে বড়সড় নিরাপত্তা উদ্বেগ তৈরি হল পাটনায়। পুলিশি নাকা…

ByByNews Desk Apr 28, 2026

হালিশহরে তৃণমূল কর্মীকে গুলি, ভোটের আগে উত্তেজনা চরমে

কলকাতা, ২৮ এপ্রিল (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হালিশহরে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top