News Flash

  • Home
  • দিনের খবর
  • স্ত্রীকে খুন! নদিয়ায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করল পুলিশ
Image

স্ত্রীকে খুন! নদিয়ায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করল পুলিশ

নদিয়া, ২৩ জুন (হি.স.): স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে! ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার অন্তর্গত পিঁপড়াগাছি এলাকায়। শনিবার রাতে বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় গৃহবধূ লক্ষ্মী দাসকে (২৬)। খুনের অভিযোগে স্বামী অতুল দাসকে চাপড়া থানার পুলিশ গ্রেফতার করেছে। গৃহবধূর বাপের বাড়ি ভীমপুর থানার এলাঙ্গীতে।

স্থানীয় সূত্রের খবর, দশ বছর আগে পিঁপড়াগাছির অতুল দাসের সঙ্গে লক্ষ্মীদেবীর বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন করত বলে লক্ষ্মীদেবীর বাপের বাড়ির লোকজনের অভিযোগ। সেই কারণেই লক্ষ্মীদেবী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ বাপের বাড়ির লোকজনের।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top