News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
Image

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ জুন: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা উপহার হিসেবে ত্রিপুরার সুস্বাদু কুইন আনারস পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এদিন ৫০০ কেজি কুইন আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরার হর্টিকালচারের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ড. দীপক বৈদ্য। 

এদিন তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক রয়েছে। সব সময় চেষ্টা করা হয় যেন প্রতীক হিসেবে কিছু মাধ্যমে বিনিময়ের দ্বারা এই সুসম্পর্ক বজায় থাকে। রাজ্যের কুইন জাতীয় আনারস এমনই একটা মাধ্যম। জিআই ট্যাগ প্রাপ্ত এই আনারস বিশ্ব বিখ্যাত। রাজ্যের এই সুস্বাদু ফল শুভেচ্ছা হিসেবে প্রেরণের মাধ্যমেই দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। 

এদিন তিনি আরো জানান , বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা উপহার হিসেবে ১০০ বাক্স কুইন আনারস বাংলাদেশে পাঠানো হয়েছে। প্রতিটি বাক্সে ৬ টি করে আনারস রয়েছে। মোট ৫০০ কেজি আনারস পাঠানো হয়েছে। প্রতি আনারসের ওজন প্রায় ৭৫০ গ্রাম।

Releated Posts

‘বন্দে মাতরম’-এর ঐতিহ্য রক্ষায় বিজেপির প্রস্তাব, দুই স্তবকে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্তের নিন্দা

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’-এর সম্মান, মর্যাদা ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার পক্ষে শনিবার একটি প্রস্তাব…

ByByNews Desk Aug 22, 2026

জাতীয় শিক্ষক পুরস্কার পাচ্ছেন ত্রিপুরার রঞ্জন দেবনাথ

আগরতলা, ২২ আগস্ট: জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৬-এর জন্য দেশের ৪৮ জন শিক্ষকের তালিকায় স্থান পেলেন দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

বিদ্যুৎ মাশুল ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে দ্বিধাদ্বন্দ্বে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ মাশুল বৃদ্ধি এবং সরকারের ঘোষিত ভর্তুকি নিয়ে রাজ্য সরকারের অবস্থানকে প্রশ্নের মুখে দাঁড় করালেন…

ByByReshmi Debnath Aug 22, 2026

আধিকারিকদের স্বচ্ছতা, সততার মধ্য দিয়ে কাজ করে জনগণ ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন তৈরী করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: জ্ঞান, নিষ্ঠা, স্বচ্ছতা ও দক্ষতাই উন্নতির মূল চাবিকাঠি। ভালো কাজের উপরই মানুষের পরিচয় বহণ…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top