News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র রাজ্য ক্রিকেটে বিশালগড়কে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় উদয়পুরের
Image

সিনিয়র রাজ্য ক্রিকেটে বিশালগড়কে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় উদয়পুরের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। উদয়পুরও পেয়েছে প্রথম জয়ের স্বাদ।‌ গ্রুপ লীগে নিজেদের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পন্ড হওয়ায়, দ্বিতীয় ম্যাচে উদয়পুর আজ, বৃহস্পতিবার সাত উইকেটের বড় ব্যবধানে বিশালগড় কে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। সিনিয়র স্টেট মীট এলিট গ্রুপের এ বিভাগের খেলা। প্রথম ম্যাচে উদয়পুর কৈলাশহরের সঙ্গে বৃষ্টির কারণে নো রেজাল্ট ম্যাচ থেকে ২ পয়েন্ট পেয়েছিল। বৃহস্পতিবারে বিশালগড় কে ৭ উইকেটে হারিয়ে আরও চার পয়েন্ট যোগ করে নিয়েছে এবং সেমিফাইনালের পথে নিজেদের অবস্থান কিছুটা প্রশস্ত করে নিয়েছে। ধর্মনগর কলেজ স্টেডিয়ামে সকালে ম্যাচ শুরু হতে কিছুটা অপেক্ষা করতে হয়েছে বলে ওভার সংখ্যা কমিয়ে ৩৬ করা হয়। টস জিতে উদয়পুর প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে বিশালগড় ৩৫.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। জবাবে উদয়পুর ২৭.৩ ওভার খেলে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের পক্ষে আরমান হোসেন ৬৪ বল খেলে ছয়টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে সর্বাধিক ৬৪ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয় এবং প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও উপায়। বিশালগড়ের শাহীল সুলতান ও কৃষ্ণ ধন নমঃ দুজনেই ৩৫ করে রান সংগ্রহ করেছিল। বোলারদের মধ্যে উদয়পুরের শংকর পাল, ঋতায়ন দে এবং বিশালগড়ের অমিত আলী প্রত্যেকের তিনটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top