News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বন্যার পরিপ্রেক্ষিতে ফকিরাবাজার- নিলামবাজার সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি
Image

বন্যার পরিপ্রেক্ষিতে ফকিরাবাজার- নিলামবাজার সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি

করিমগঞ্জ (অসম), ২০ জুন (হি.স.) : চলতি বন্যার পরিপ্রেক্ষিতে ফকিরাবাজার-নিলামবাজার সড়কে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পূর্ত বিভাগের উত্তর করিমগঞ্জ টেরিটোরিয়াল রোড সাব ডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকার জানিয়েছেন, জাতুয়া গ্রামের এমকে গান্ধী কলেজের পাশে ফকিরাবাজার- নিলামবাজার সড়ক বা এফএন রোডের প্রথম কিলোমিটার অংশ বন্যার জলে ধুয়ে নেওয়ার ফলে এবং বিপজ্জনক অবস্থায় থাকায় জনগণের সুরক্ষার জন্য ওই সড়ক দিয়ে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে।

এতে জনগণকে বিকল্প সড়ক হিসেবে দাসগ্রাম থেকে পনেরোঘর হয়ে রাহাতপুর সড়ক দিয়ে চলাচল করতে পূর্ত বিভাগ থেকে আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি পূর্ত বিভাগের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবিরাম বৃষ্টির ফলে বন্যার জল বাগুয়া সড়ক হয়ে বিএ সড়ক থেকে রুপসিবাড়ি কুচিরকোণা সড়ক এবং নয়াগ্রাম থেকে টিকরপাড়া সড়কের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় যে কোনও ধরনের দুর্ঘটনা এড়াতে ওই সড়কগুলির ওপর দিয়ে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

Releated Posts

মেঘালয়ে সফলভাবে শেষ হল বহুপাক্ষিক সামরিক মহড়া ‘প্রগতি ২০২৬’

শিলং, ৩০ মে (আইএএনএস): মেঘালয়ের উমরই মিলিটারি স্টেশনে শনিবার সফলভাবে সমাপ্ত হল বহুপাক্ষিক সামরিক মহড়া ‘প্রগতি ২০২৬’ -এর…

ByByNews Desk May 30, 2026

অসমে সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে মৃত্যু ৩ জনের, মৃতদের মধ্যে সেনা জওয়ান

গুয়াহাটি, ২৯ মে (আইএএনএস) : অসমের গোয়ালপাড়া জেলায় একটি সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে…

ByBySandeep Biswas May 29, 2026

রাষ্ট্রপতির ‘পুলিশ কালার’ সম্মানে ভূষিত সিকিম পুলিশ

গ্যাংটক, ২৮ মে (আইএএনএস): সিকিম পুলিশকে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মান ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’স পুলিশ কালার’ প্রদান করলেন রাষ্ট্রপতি…

ByByNews Desk May 28, 2026

জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গঠন ‘ঐতিহাসিক’, মোদীকে ধন্যবাদ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৭ মে (আইএএনএস): দেশে জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে সমীক্ষার জন্য কেন্দ্রের উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ…

ByByNews Desk May 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top