News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লংতরাইভ্যালি মহকুমা হাসপাতালটি বিভিন্ন সমস্যায় জর্জরিত, সংস্কারের দাবি মহকুমাবাসীর
Image

লংতরাইভ্যালি মহকুমা হাসপাতালটি বিভিন্ন সমস্যায় জর্জরিত, সংস্কারের দাবি মহকুমাবাসীর

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালি, ২০ জুন: লংতরাইভ্যালি মহকুমা হাসপাতালটি একরাশ সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে। কংগ্রেসের জোট সরকার থাকাকালীন, প্রয়াত বিধায়ক শ্যামাচরন ত্রিপুরার অবদানে ছৈলেংটায়, লংতরাইভ্যালি মহকুমা এবং লংতরাইভ্যালি মহকুমা হাসপাতাল তৈরি হয়।  দীর্ঘ ২৫-২৬ বছর অতিক্রান্ত হয়েছে, বর্তমানে হাসপাতালটির খুবই খারাপ অবস্থা । কংগ্রেস জোট আমলে তৈরি হয়েছে বলে বাম আমলে যেযন বিভিন্ন দিক দিয়ে বঞ্চনা করা হয়, বর্তমানেও একই দশায় রয়েছে হাসপাতালটি।

এই হাসপাতালে একজনও বিশেষজ্ঞ চিকিৎসক নেই। সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে পড়েছে, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও শিশু চিকিৎসক বা বিশেষজ্ঞের। প্রসূতি রোগীকে অধিকাংশ সময় কুলাই জেলা হাসপাতালে ছুটে যেতে হয়। আর শিশু চিকিৎসক এর জন্য শিশুদের নিয়ে কুমারঘাট বা ধর্মনগর ছুটে যেতে হয়।

তাই এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্হ্য মন্ত্রীর কাছে লংতরাইভ্যালি মহকুমাবাসীর আবেদন বা দাবি মহকুমাবাসীর সুবিধার জন্য যেন লংতরাইভ্যালি মহকুমা হাসপাতাল একজন করে শিশু বিশেষজ্ঞ এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেওয়া হয়। এতে মহকুমাবাসী অনেক উপকৃত হবেন।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top