News Flash

Image

চন্দ্রোকোনায় বাজ পড়ে মৃত্যু কৃষকের

চন্দ্রকোনা, ২০ জুন (হি.স.) : পশ্চিম মেদিনীপুরের চন্দ্রোকোনায় বাজ পড়ে প্রাণ গেল এক কৃষকের। বৃহস্পতিবার দুপুরে মাঠে বাদাম জড়ো করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয় তাঁর।

মৃতের নাম চঞ্চল দাস (৪৬)। সে ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বারিণ্যা গ্রামের বাসিন্দা । মৃতের ভাই বাপন দাস জানিয়ছেন, এদিন দুপুর নাগাদ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। সেই সময় দাদা চঞ্চল দাস বাড়ি থেকে দূরে মাঠে জমিতে থাকা বাদাম জড়ো করতে গিয়েছিল। আচমকাই পড়ে বাজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় কৃষকে। বিষয়টি জানাজানি হতে মাঠ থেকে উদ্ধার হয় দেহ। নিয়ে যাওয়া হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন কৃষককে। মৃতদেহ রাখা হয়েছে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের মর্গে। খবর দেওয়া হয়েছে চন্দ্রকোনা থানায়। দেহ ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

Releated Posts

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় মৃত কনস্টেবলের পরিবারকে ৩০ লক্ষ টাকা সাহায্য ঘোষণা বিজয়ের

চেন্নাই, ১৬ আগস্ট (আইএএনএস): ফোর্ট সেন্ট জর্জে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে এক পুলিশ কনস্টেবলের…

ByByNews Desk Aug 16, 2026

পুণেতে ২২ আগস্ট ‘ছাত্রদের গুঞ্জন’, শুধুমাত্র মেয়েদের জন্য: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রবিবার ঘোষণা করেছেন, আগামী ২২ আগস্ট…

ByByNews Desk Aug 16, 2026

ডেটিং অ্যাপের মাধ্যমে ফাঁদে ফেলে গুজরাটে যুবককে লুট, গ্রেফতার ৩

ভালসাদ, ১৬ আগস্ট (আইএএনএস): ডেটিং অ্যাপের মাধ্যমে এক যুবককে নির্জন এলাকায় ডেকে নিয়ে গিয়ে মারধর ও ছুরি দেখিয়ে…

ByByNews Desk Aug 16, 2026

বিরোধীদের ‘দিমাগি নকশাল’ বলেননি প্রধানমন্ত্রী: কিরেন রিজিজুর স্পষ্টীকরণ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘দিমাগি নকশালবাদ’ মন্তব্য নিয়ে বিরোধীদের তীব্র প্রতিক্রিয়ার মধ্যেই রবিবার স্পষ্টীকরণ দিলেন…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top