News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বর্ষার শুরুতেই জলে কাদায় দুর্বিষহ অবস্থা মুসলিম পাড়া এলাকার, স্থানীয় পঞ্চায়েতের ভূমিকায় ক্ষোভ
Image

বর্ষার শুরুতেই জলে কাদায় দুর্বিষহ অবস্থা মুসলিম পাড়া এলাকার, স্থানীয় পঞ্চায়েতের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৯ জুন: বর্ষার শুরুতেই ধলাই জেলার কমলপুরের মোহনপুর মুসলিম পাড়ায় জল জমে পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। পঞ্চায়েতের সঠিক নজরদারির অভাবে মুখ থুবড়ে পড়েছে জল নিষ্কাশনী ব্যবস্থা। অল্প বৃষ্টিতেই নোংরা জমা জলে প্লাবিত হচ্ছে ৪০টি পরিবার। ঘটনা কমলপুর মহকুমার সীমান্ত গ্রাম পঞ্চায়েত মোহনপুরের মুসলিম পাড়া এলাকায়।

ভারত – বাংলাদেশ সীমান্তে ২ নম্বর সীমান্ত গেট সংলগ্ন এই এলাকা মুসলিম পাড়া। প্রায় ৪০ পরিবারের বসবাস। এখানকার প্রত্যেকটি পরিবারই কৃষি নির্ভর। কয়েক পরিবারের রয়েছে ক্ষুদ্র ব্যবসা। এই স্বল্প আয়ের মানুষগুলোর জীবনে এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্ষার জমা নোংরা জল। হালকা বা মাঝারি বৃষ্টি হলেই জল নিষ্কাশনের ড্রেন উপচে নোংরা জল ছড়িয়ে পরে সড়কে। ঢুকে পড়ে বাড়িঘরে। এই নোংরা জল দিয়েই চলাফেরা করতে বাধ্য এলাকার বয়স্ক থেকে শিশু। ফলে জলবাহিত বিভিন্ন রোগ তাদের পিছু ছাড়ছে না। ক্ষুব্ধ এলাকাবাসী এর জন্য দায় চাপাচ্ছেন স্থানীয় পঞ্চায়েতের উপর।

তাদের অভিযোগ, এই সরকারের আমলে পঞ্চায়েত ড্রেনগুলি ঠিকঠাক পরিষ্কার করছে না।  ফলে জমা নোংরা আবর্জনার কারণে অল্প বৃষ্টিতেই ড্রেন উপচে ছড়িয়ে পড়ছে নোংরা জল।

এক ক্ষুব্ধ এলাকাবাসী জানালেন জল নিষ্কাশনের ড্রেন ঠিকঠাক ভাবে পরিষ্কার ও আবর্জনা মুক্ত রাখার দায়িত্ব পঞ্চায়েতের । কিন্তু সেই কাজ কেন করছে না মোহনপুর পঞ্চায়েত সেটা রহস্যজনক। এই অবস্থায় এই জমা জলের বিষয়টি আসন্ন ত্রি স্তরিয় পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতে একটি ইস্যু হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন অনেকেই ।

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top