News Flash

Image

শনি ও রবিবার, অসমের হিল সেকশনে দুদিন বাতিল আটটি ট্রেন

নিরাশ ঈদোৎসব পালনকারী বরাক উপত্যকার যাত্রীকুল

গুয়াহাটি১৫ জুন (হি.স.) : ভারী বৃষ্টিপাতের জেরে ডিমা হাসাও জেলার অন্তর্গত লামডিং-বদরপুর পাহাড় লাইনে লাল ও কমলা সতর্কতা জারি করেছে গুয়াহাটিতে অবস্থিত আবহাওয়া দফতর। তাই আজ শনি এবং আাগামীকাল রবিবার স্বল্পদূরত্বের আটটি যাত্রীবাহী ট্রেন বাতিল করেছে উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ে। তবে দূরপাল্লার ট্রেন পরিষেবা চালু রয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে আগামী সোমবার থেকে ফের ট্রেন চলাচল শুরু হবে। উত্তরপূর্ব সীমান্ত এক প্রেসবার্তায় এ খবর জানানো হয়েছে।

ঈদোৎসবের প্রাক্কালে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ আটটি যাত্রীবাহী ট্রেনের আজ এবং আগামীকাল বাতিল করে দেওয়ায় বহু যাত্রী গুয়াহাটি ও লামডিং স্টেশনে আটকে পড়েছেন। ঈদের জন্য যে সকল যাত্রী বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ওই সব ট্রেনে আসন সংরক্ষণ করেছিলেন, ট্রেনগুলি বাতিল করে দেওয়ায় তাঁরা প্রচণ্ড দুর্ভোগে পড়ার পাশাপাশি ঈদোৎসব পালন থেকে বঞ্চিত হবেন বলে নিরাশ হয়ে পড়েছেন।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষের প্রেসবার্তায় জানানো হয়েছে, পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে এবং আগামী দুদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে গুয়াহাটির আহাওয়া দফতর লাল ও কমলা সতর্কতা জারি করেছে। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই ট্রেনগুলি বাতিল করা হয়েছে।

আজ শনি এবং রবিবার, দুদিন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে যেগুলি ট্রেন বাতিল করেছে সেগুলি যথাক্রমে ১৫৬১৫/ ১৫৬১৬ নম্বর গুয়াহাটি-শিলচর এক্সপ্রেস, ১৫৬১৭/ ১৫৬১৮ নম্বর গুয়াহাটি-দুল্লভছড়া এক্সপ্রেস, ১৫৬১১/ ১৫৬১২ নম্বর রঙিয়া-শিলচর এক্সপ্রেস, ১৫৬৪১/ ১৫৬৪২ শিলচর-নিউ তিনসুকিয়া বরাক-ব্রহ্মপুত্র এক্সপ্রেস। এছাড়া ১৫৬২৬ নম্বর আগরতলা-দেওঘর এক্সপ্রেসের যাত্রার সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। আগরতলা দেওঘর এক্সপ্রেস শনিবার সন্ধ্যারাত ৭-টায় আগরতলা থেকে ছাড়ার কথা ছিল। কিন্তু ট্রেনটি শনিবার সন্ধ্যার পরিবর্তে শনিবার রাত ১১টা ৩০ মিনিটে আগরতলা থেকে দেওঘরের উদ্দেশ্যে রওয়ানা হবে।

Releated Posts

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top