News Flash

Image

লামডিং-বদরপুর পাহাড় লাইনে লাল ও কমলা সতর্কতা জারি আবহাওয়া দফতরের

আগামী দুদিনের জন্য বাতিল স্বল্পদূরত্বের আটটি ট্রেন

দক্ষিণ অসমের জন্য সমীক্ষা হবে বিকল্প রেলপথেরজানান এনএফ রেলের এজিএম

গুয়াহাটি১৫ জুন (হি.স.) : ডিমা হাসাও জেলার বুক চিরে ধাবিত লামডিং-বদরপুর পাহাড় লাইনে লাল ও কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। যার দরুন আজ শনি এবং রবিবার আটটি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। তবে পরিস্থিতি পর্যালোচনা করে আগামী সোমবার থেকে ফের ট্রেন চলাচল শুরু হবে। এ খবর জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার (এজিএম) রবিলেশ কুমার। তিনি জানান, তবে দূরপাল্লার ট্রেন পরিষেবা চালু রয়েছে।

আজ শনিবার গুয়াহাটির মালিগাঁওয়ের এনএফ রেলওয়ের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে তথ্য দিচ্ছিলেন এজিএম রবিলেশ কুমার। এজিএম বলেন, ভারী বৃষ্টিপাতের জেরে লামডিং-বদরপুর হিল সেকশনের নিউ হাফলং রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি জায়গায় ট্র্যাকে পাহাড় থেকে কাদাজলের ধস নেমেছে।

ফলে ওই রুটে যাতায়াতকারী পাঁচটি ট্রেন আটকে রাখা হয়। তবে রেলের নিয়োজিত কর্মীরা সফলভাবে কাদাজল সরিয়ে ট্র্যাক পরিষ্কার করে আটকে রাখা ট্রেনগুলি চালু করেছেন। তিনি বলেন, এই পরিস্থিতিতে হিল সেকশনে ট্রেনের গতি ঘণ্টায় ২০ কিলোমিটারে নিয়ন্ত্রণ করা হয়েছে।

এজিএম রবিলেশ কুমার বলেন, লামডিং-বদরপুর রেলপথ যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন ডিমা হাসাও সহ দক্ষিণ অসমের তিন জেলা, প্রতিবেশী রাজ্য ত্রিপুরা, মণিপুর এবং মিজোরামের যাত্রীরা প্রভাবিত হন।

প্রাসঙ্গিক এক প্রশ্নের জবাবে রবিলেশ বলেন, ভৌগোলিকভাবে চ্যালেঞ্জিং ওই হিল সেকশনের স্যাটেলাইট জরিপ করা হয়েছে, যাতে পাহাড়ের গঠন, মাটির ভারসাম্য ও ধারণক্ষমতা পরীক্ষা করে ভূমিধসের স্থায়ী সমাধান করা যায়। তিনি বলেন, দক্ষিণ অসম তথা প্রতিবেশী তিন রাজ্যের জন্য বিকল্প রেলপথের সমীক্ষা চালাবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top