News Flash

  • Home
  • দিনের খবর
  • জামাইষষ্ঠীর দিন যুবক খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ
Image

জামাইষষ্ঠীর দিন যুবক খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

হুগলি, ১৪ জুন (হি. স.) :: জামাইষষ্ঠীর দিন যুবক খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। স্ত্রীর দিকেই অভিযোগের আঙুল উঠেছিল প্রথম থেকে। এবার গ্রেফতার করা হল স্ত্রীর প্রেমিককে। তদন্ত শুরু হওয়ার পরই গ্রেফতার করা হল এক যুবককে।

বৈদ্যবাটির মানিক ঘোষের বাগান এলাকায় ভাড়ায় থাকতেন হাওড়ার মাকরদহের বাসিন্দা দীপঙ্কর কুণ্ডু। জামাইষষ্ঠীতে খেতে ডেকে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। প্রতিবেশী ও আত্মীয়রা দাবি করেছিলেন, মৃতের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল প্রতিবেশী যুবক প্রসেনজিৎ মাজি ওরফে রিজুর।

পুলিশ তদন্তে জানতে পেরেছে, গত ৬ জুন দীপঙ্কর তাঁর স্ত্রী’কে নিয়ে দিঘা বেড়াতে যান। তাঁর সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও স্বামীর সঙ্গে দিঘা বেড়াতে যাওয়া মেনে নিতে পারেননি প্রেমিক! পুলিশের অনুমান, সেই কারণেই দীপঙ্করকে খুনের পরিকল্পনা করেন রিজু। খুনের পিছনে আর কী কারণ থাকতে পারে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

দীপঙ্কর হাওড়ায় সিকিউরিটি গার্ডের কাজ করতেন। মাঝেমধ্যে বৈদ্যবাটির ভাড়া বাড়িতে স্ত্রী ও ছেলের কাছে ফিরতেন। স্বামী না থাকার সুযোগেই স্ত্রীর সঙ্গে প্রতিবেশী যুবকের সম্পর্ক তৈরি হয় বলে অভিযোগ। এই নিয়ে দু’জনের অশান্তিও হয়েছে। ঘটনার পর থেকে অভিযু‌ক্ত যুবকের কোনও হদিশ ছিল না। শুক্রবার দুপুর ১২ টা নাগাদ শ্রীরামপুর থেকে তাঁকে গ্রেফতার করে শ্রীরামপুর থানার পুলিশ। ধৃতকে এদিন শ্রীরামপুর আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Releated Posts

গোয়ায় এসআইআর বিতর্ক: বাদ পড়া ৯৭ ভোটারের মধ্যে ৮৮ জন ফর্ম ৬ জমা দিয়েছেন, তিনজনের পর্তুগিজ পাসপোর্ট: সিইও

পানাজি, ১ অক্টোবর (আইএএনএস): গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ৯৭ জনের মধ্যে ৮৮ জন ভোটার তালিকায়…

ByByNews Desk Oct 1, 2026

কান্নুরে কেরলের মন্ত্রী জানীশের গাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কান্নুর, ১ অক্টোবর (আইএএনএস): কেরলের ক্রীড়ামন্ত্রী ও. জে. জানীশের সরকারি গাড়িতে বৃহস্পতিবার কান্নুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও…

ByByNews Desk Oct 1, 2026

ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ, মুখোশধারী অভিযুক্তের খোঁজ

ভুবনেশ্বর, ১ অক্টোবর (আইএএনএস): ওড়িশার ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে ২৬ বছর বয়সি এক মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক…

ByByNews Desk Oct 1, 2026

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top