News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিধানসভায় গ্রুপ ডি ও গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল, প্রতিবাদে রাস্তায় নেমেছে বাম পন্থী যুব সংগঠন
Image

বিধানসভায় গ্রুপ ডি ও গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল, প্রতিবাদে রাস্তায় নেমেছে বাম পন্থী যুব সংগঠন

আগরতলা, ১৪ জুন: বিধানসভায় গ্রুপ ডি ও গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া বাতিলের প্রতিবাদে রাস্তায় নেমেছে বাম পন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই। আজ সংগঠনের কর্মীরা মিছিল করো বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাস্তা অবরোধেও সামিল হয়েছেন।

ডিওয়াইএফআই-র রাজ্য সম্পাদক নবারুন দেব বলেন, ত্রিপুরা গত ৬ বছর যাবৎ বেকার বিরোধী সরকার ক্ষমতায় রয়েছে। বিধানসভায় গ্রুপ ডি ও গ্রুপ সি ৩৭টি পদে নিয়োগে নোটিফিকেশন জারি করেছিল। কিন্তু আজ হঠাৎ করে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। ঢাক ঢোল পিটিয়ে নিয়োগের নোটিফিকেশন জারি করে গোপনে নিয়োগ প্রক্রিয়া বাতিল করছে। বহু যুবকরা লক্ষ লক্ষ টাকা ফ্রী দিয়েছে।

তাঁর অভিযোগ, বেকার যুবকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এই সরকার।সরকার লক্ষ লক্ষ টাকা কামাই করার জন্য এই পদ্ধতি প্রয়োগ করছে। এই সরকার অত্যন্ত ভয়ঙ্কর সরকার। তাই সংগঠনের তরফ থেকে যুব সমাজকে ঐক্য বদ্ধ হয়ে বিজেপি সরকারকে রাজ্য থেকে বাতিল করতে এগিয়ে আসতে হবে।

Releated Posts

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026

টিটিএএডিসির সমস্যা সমাধানে জোটসঙ্গীদের সঙ্গে একযোগে কাজ করবে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত…

ByByNews Desk Sep 26, 2026

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top