News Flash

  • Home
  • দিনের খবর
  • ট্রাক ও লরির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রে, প্রাণ হারালেন ৬ জন
Image

ট্রাক ও লরির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রে, প্রাণ হারালেন ৬ জন

অমরাবতী, ১৪ জুন (হি.স.): অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় মিনি ট্রাক ও কন্টেনার লরির মধ্যে সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। শুক্রবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে ক্রুথিভেন্নু মন্ডলের অন্তর্গত সিথানাপল্লী গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে, ভোর ৫টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। মিনি ট্রাক ও কন্টেনার লরির চালক ও আরও ৩ জন দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান, পরে আরও একজনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোর ৫টা নাগাদ ক্রুথিভেন্নু মন্ডলের অন্তর্গত সিথানাপল্লী গ্রামের কাছে একটি মিনি ট্রাক ও কন্টেনার লরির মধ্যে সংঘর্ষ হয়। বিকট শব্দ শুনে দুর্ঘটনাস্থলেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। মাছিলিপত্তনমের ডিএসপি সুবহানী বলেছেন, “কাঠের সামগ্রী বহনকারী একটি ট্রাক্টরকে ওভারটেক করার সময় মিনি ট্রাকটি কন্টেনার লরিতে ধাক্কা মারে। ৫ জন ঘটনাস্থলেই মারা যায়, আর একজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।”

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top