News Flash

  • Home
  • দেশ
  • গঙ্গারামপুরে বেসরকারি নার্সিং ট্রেনিং কলেজের হস্টেল থেকে উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ
Image

গঙ্গারামপুরে বেসরকারি নার্সিং ট্রেনিং কলেজের হস্টেল থেকে উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ

গঙ্গারামপুর, ১৩ জুন (হি. স.) : গঙ্গারামপুরে বেসরকারি নার্সিং ট্রেনিং কলেজের হস্টেল থেকে উদ্ধার নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ। মৃতার নাম রূপালি সরকার (২১)। পরিবারের লোকজন বলছেন আগের রাতেও তো কথা বলেছিল মেয়ে। পরের দিন এই অবস্থা কী করে হতে পারে? নানা সম্ভাবনার কথা উঁকি দিচ্ছে সকলের মনেই। যদিও এ বিষয়ে মুখে কার্যত কুলুপ এঁটেছে কলেজ কর্তৃপক্ষ।

এদিন দুপুরে গঙ্গারামপুর থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। মৃত্যুর আসল কারণ জানতে পরিবারের সদস্যদের পাশাপাশি জিজ্ঞাসাবাদ চলছে এলাকাতেও। যদিও ওই হস্টেলের দেখাশোনা কারা করতো, দায়িত্বেই বা কে ছিলেন, সেই বিষয়েও কোনও উত্তর মেলেনি কলেজের তরফে। এখানেই তৈরি হয়েছে ধোঁয়াশা। তাঁদের সঙ্গে বিভিন্ন ভাবে যোগাযোগ করা হলে তাদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

জানা গিয়েছে, রূপালির বাড়ি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বাংলাপাড়ায়। গত প্রায় ৭ মাস আগে গঙ্গারামপুরের একটি বেসরকারি নার্সি ট্রেনিং কলেজে ভর্তি হয়েছিলেন তিনি। পরিবারের লোকজন বলছেন, বুধবার রাতেও মেয়ের সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁদের। এদিকে বৃহস্পতিবার তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কী থেকে কী হয়ে গেল বুঝতে পারছেন না কিছুই। ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শোকের ছায়া পরিবারে। আতঙ্কের আবহ হস্টেলেও।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top