News Flash

  • Home
  • দেশ
  • পেমাকে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর, অরুণাচল মন্ত্রিসভার সদস্যদেরও শুভেচ্ছা
Image

পেমাকে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর, অরুণাচল মন্ত্রিসভার সদস্যদেরও শুভেচ্ছা

নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.): অরুণাচল প্রদেশে টানা তৃতীয় বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজেপির পেমা খান্ডু। তাঁর সঙ্গেই আবার উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছে চওনা মেইন। বিদায়ী মন্ত্রিসভাতেও তিনি পেমার ডেপুটি ছিলেন। পেমা এবং মেইনের পাশাপাশি বৃহস্পতিবার রাজ্যপাল কে টি পরনায়েকের কাছে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিজেপির আরও ১০ জন বিধায়ক। শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ দলের সর্বভারতীয় নেতারা।

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পেমা খান্ডুকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অরুণাচলের নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে লিখেছেন, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য পেমা খান্ডুকে অভিনন্দন। যারা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আমি তাঁদের সবাইকে অভিনন্দন জানাতে চাই। জনগণের সেবায় তাঁদের প্রচেষ্টার জন্য আমার শুভেচ্ছা।

Releated Posts

ওড়িশায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত প্রায় ৬ লক্ষ মানুষ

ভুবনেশ্বর, ৩০ জুলাই (আইএএনএস): ওড়িশায় বন্যা পরিস্থিতি বৃহস্পতিবারও উদ্বেগজনক রয়ে গেছে। জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া, ফসলের ক্ষতি…

ByByNews Desk Jul 30, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top