News Flash

  • Home
  • প্রধান খবর
  • কুয়েতে অগ্নিকান্ডে মৃত বহু কেরলের বাসিন্দা, নিহতদের পরিবারকে আর্থিক অনুদানের আশ্বাস রাজ্য সরকারের
Image

কুয়েতে অগ্নিকান্ডে মৃত বহু কেরলের বাসিন্দা, নিহতদের পরিবারকে আর্থিক অনুদানের আশ্বাস রাজ্য সরকারের

তিরুবনন্তপুরম, ১৩ জুন (হি. স.): কুয়েতে বহুতলে অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে ৪৯ জন ভারতীয়র। জানা গেছে, এর মধ্যে ১৯ জন কেরলের বাসিন্দা। এই ঘটনায় শোকের ছায়া কেরলে। বৃহস্পতিবার জানা গেছে, এই ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেবে কেরল সরকার।

জানা গেছে, কুয়েতের উদ্দেশে রওনা দিচ্ছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী ভীনা জর্জ। সেখানে গিয়ে পুরো পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। তাঁর রাজ্যের মানুষরা যাতে সেখানে সঠিক চিকিৎসা পান,তার ব্যবস্থা করবেন তিনি। এ ছাড়া নিহতদের দেহ সঠিক সময়ে দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থাও যাতে ঠিকঠাকভাবে করা যায়, সেই বিষয়টিও দেখবেন তিনি।

প্রসঙ্গত, কুয়েতের এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনায় মৃত ভারতীয়দের পরিবারগুলিকে আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। জানা যাচ্ছে, কুয়েতের বিদেশমন্ত্রী আবদুল্লাহ আলি আল-ইয়াহার সঙ্গে কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। কুয়েতের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Releated Posts

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একাধিক বৈঠক শেষ, জানালেন পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ধারাবাহিক…

ByByNews Desk Jun 24, 2026

পরিস্থিতির উন্নতি হলেও ইরানে অপ্রয়োজনীয় সফর এড়াতে ভারতীয়দের পরামর্শ

তেহরান, ২৪ জুন (আইএএনএস): ইরানের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভারতীয় নাগরিকদের আপাতত অপ্রয়োজনীয় সফর এড়িয়ে চলার…

ByByNews Desk Jun 24, 2026

‘জিহাদ’ মন্তব্য ঘিরে বিতর্কে জমিয়ত প্রধান আরশাদ মাদানি, হরিদ্বারে বক্তব্যে রাজনৈতিক তরজা

হরিদ্বার/নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের কালিয়ার এলাকায় অনুষ্ঠিত জমিয়ত উলেমা-ই-হিন্দের রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকে সংগঠনের জাতীয় সভাপতি…

ByByNews Desk Jun 24, 2026

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…

ByBySandeep Biswas Jun 23, 2026
Scroll to Top