News Flash

Image

গুয়াহাটি রেলস্টেশনে গ্রেফতার মহিলা সহ দুই বাংলাদেশি নাগরিক

গুয়াহাটি, ১১ জুন (হি.স.) : অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে জিআরপি-র হাতে গ্রেফতার হয়েছেন মহিলা সহ দুই বাংলাদেশি নাগরিক।

জিআরপি থানা সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে দুই অবৈধ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা যথাক্রমে সুহাগ গাজি (২৪) এবং জাহানারা বেগম (৫০)। উভয়েই বাংলাদেশের খুলনা বাগেরহাট জেলার অন্তর্গত রান্ধা পোস্ট অফিসের অধীন গোলবুনিয়া গ্রামের বাসিন্দা।

ধৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে জিআরপি সূত্র জানিয়েছে, সুহাগ গাজি এবং জাহানারা বেগম গত ৭ মে দালালের হাত ধরে পশ্চিমবঙ্গ সীমান্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। কর্মসংস্থানের সন্ধানে তারা বেঙ্গালুরু গিয়েছিলেন। বেঙ্গালুরুতে কিছুদিন থাকার পর তারা ত্রিপুরা হয়ে বাংলাদেশে ফেরার অভিপ্রায়ে গতকাল গুয়াহাটি রেলওয়ে স্টেশনে এসেছিলেন।

অভিবাসন আইন এবং আঞ্চলিক নিরাপত্তা সম্পর্কিত আইনের ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আজই দুই বাংলাদেশি নাগরিককে গুয়াহাটির বিচারবিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে, জানিয়েছে জিআরপি সূত্র।

Releated Posts

অসম বন্যা: দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্পের দাবি প্রাক্তন কংগ্রেস বিধায়কের

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমে সাম্প্রতিক বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্প চালুর…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026

আসামের বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, সবরকম সহায়তার আশ্বাস কেন্দ্রের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আসামের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে…

ByByNews Desk Jul 28, 2026

হড়পা বন্যায় ভেসে গেল সবকিছু, অসহায় আসামের পরিবারগুলির আর্তনাদ

শিবসাগর, ২৮ জুলাই (আইএএনএস): টানা প্রবল বৃষ্টির জেরে আসামের শিবসাগর জেলার খাট পাথর এলাকার নামতিয়াল দারিকাপার-সহ একাধিক গ্রামে…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top