News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিপ্রাসা চুক্তি বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলের সাথে চর্চা করা হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রদ্যোতকে জানিয়েছে
Image

তিপ্রাসা চুক্তি বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলের সাথে চর্চা করা হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রদ্যোতকে জানিয়েছে

আগরতলা, ১১ জুন: তিপ্রাসা চুক্তি বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলের সাথে চর্চা করা হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এমনটাই জানা গিয়েছে। আজ এই দাবি করে তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন।

এদিন তিনি বলেন, এ বিষয়ে সমাজের বুদ্ধিজীবী, সুশীল নাগরিক এবং ছাত্রছাত্রীদের পরামর্শ নেওয়া উচিত। সাথে তিনি আশা ব্যক্ত করেন, জনগণের অধিকারকে শক্তিশালী করার লক্ষ্যে সাংস্কৃতিক, আইনী, রাজনৈতিক, সাংবিধানিক এবং অন্যান্য বিধানগুলির জন্য পরামর্শ দিতে সম্ভবত উপদেষ্টা কমিটি তৈরি হবে। 

এদিন তিনি আরও বলেন, সমস্ত ষষ্ঠ তফসিল জেলা পরিষদের একসাথে মিলিত হওয়া উচিত এবং যৌথভাবে ভারত সরকারকে ১২৫ তম সংশোধনী কার্যকর করতে বলা উচিত। সরাসরি তহবিল এবং দলত্যাগ বিরোধী আইনের বিধান এডিসিকে আরও স্বাধীন করে তুলবে।

Releated Posts

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026

টিটিএএডিসির সমস্যা সমাধানে জোটসঙ্গীদের সঙ্গে একযোগে কাজ করবে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত…

ByByNews Desk Sep 26, 2026

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top