News Flash

  • Home
  • প্রধান খবর
  • এনটিএ-কে নোটিশ সুপ্রিম কোর্টের, কাউন্সেলিং প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত
Image

এনটিএ-কে নোটিশ সুপ্রিম কোর্টের, কাউন্সেলিং প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): পেপার ফাঁসের অভিযোগের মধ্যে নতুন করে মেডিক্যালের স্নাতকে ভর্তির যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট (নিট ইউজি)-পরীক্ষা নেওয়ার আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-কে নোটিশ জারি করেছে। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে বলেছে, পরীক্ষার পবিত্রতা প্রভাবিত হয়েছে বলে মনে হচ্ছে, তাই এনটিএ-এর কাছ থেকে উত্তর পাওয়া দরকার। তবে, কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট।
চলতি বছরের নিটের ফল প্রকাশিত হয়েছে গত ৪ জুন। দেশের লোকসভা নির্বাচন ফল যে দিন প্রকাশিত হয়েছে, সে দিনই নিটের ফল প্রকাশ করে এনটিএ। নিটের ফল প্রকাশিত হওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, বড়সড় দুর্নীতি হয়েছে এ বারের নিটে। আগে থেকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল বলেও দাবি করেছেন অনেকে। নিটের ফলে প্রথম অসঙ্গতি র‌্যাঙ্ক বিভাজন। এ বারের পরীক্ষায় মোট ৬৭ জন প্রথম হয়েছেন। অর্থাৎ, তাঁদের সকলের অল ইন্ডিয়া র‌্যাঙ্ক ১। যা এই পরীক্ষার ইতিহাসে প্রথম। গত দু’বছরের নিটে প্রথম স্থান অধিকার করেছিলেন দুই থেকে তিন জন। সেখানে এ বারে একসঙ্গে ৬৭ জন প্রথম হওয়ায় শুরুতেই খটকা লাগে। এর আগে পর্যন্ত নিটে প্রথম স্থান অধিকার করেছিলেন সর্বোচ্চ চার জন।

শুধু প্রথম স্থান অধিকার করাই নয়, এই ৬৭ জনেরই প্রাপ্ত নম্বর ৭২০-র মধ্যে ৭২০। অর্থাৎ, তাঁরা ১০০ শতাংশ নম্বরই পেয়েছেন। একটি প্রশ্নের উত্তরও ভুল করেননি। এখানেই শেষ নয়, প্রশ্ন উঠেছে নিটের ফলপ্রকাশের দিন নিয়েও। কারণ এই ফল প্রকাশিত হওয়ার কথা ছিল আগামী ১৪ জুন। কেন তড়িঘড়ি নির্ধারিত সময়ের ১০ দিন আগে ফলপ্রকাশ করা হল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

Releated Posts

যুবকদের দেশগঠনে যুক্ত করার মোদির আহ্বানকে সমর্থন ঝাড়খণ্ডের আন্দোলনরত পড়ুয়াদের, পেপার ফাঁস রুখতে কড়া পদক্ষেপের দাবি

রাঁচি, ১৫ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘যুবশক্তি’কে কাজে লাগিয়ে দেশগঠনের আহ্বানকে স্বাগত জানিয়েছেন ঝাড়খণ্ডের আন্দোলনরত পড়ুয়ারা। একইসঙ্গে…

ByByNews Desk Aug 15, 2026

নাম বদল নয়, মানুষের আর্থিক পরিস্থিতি বদলাতে কাজ করেছে কংগ্রেস: কেন্দ্রকে খাড়গের খোঁচা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): নাম পরিবর্তনের রাজনীতি না করে কংগ্রেস মানুষের আর্থিক পরিস্থিতি বদলাতে কাজ করেছে বলে দাবি…

ByByNews Desk Aug 15, 2026

নেপালের সঙ্গে যোগাযোগ ও জ্বালানি সহযোগিতা আরও জোরদারের বার্তা ভারতীয় রাষ্ট্রদূতের

কাঠমান্ডু, ১৫ আগস্ট (আইএএনএস): নেপাল ও ভারতের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হচ্ছে বলে জানালেন নেপালে নিযুক্ত ভারতের…

ByByNews Desk Aug 15, 2026

‘বড় স্বপ্ন উন্নতির গতি বাড়ায়’: উন্নয়ন ও শক্তি নিরাপত্তায় ভারতের রূপরেখা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): বড় স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষী জাতীয় লক্ষ্যই দেশের উন্নয়নের গতি বাড়ায় বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top