News Flash

  • Home
  • দেশ
  • রেল মন্ত্রকের দায়িত্ব নিলেন অশ্বিনী বৈষ্ণব, বললেন রেলের প্রতি আবেগ রয়েছে প্রধানমন্ত্রীর
Image

রেল মন্ত্রকের দায়িত্ব নিলেন অশ্বিনী বৈষ্ণব, বললেন রেলের প্রতি আবেগ রয়েছে প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় আবারও রেল মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন অশ্বিনী বৈষ্ণব। সোমবার মন্ত্রক বন্টন হওয়ার পরবর্তী দিন, মঙ্গলবার সকালে রেল মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করেছেন অশ্বিনী বৈষ্ণব। রেল মন্ত্রকে পৌঁছলে বৈষ্ণবকে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানান কর্মী-আধিকারিকরা।

রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “দেশের সেবা করার জন্য জনসাধারণ আবারও প্রধানমন্ত্রী মোদীকে আশীর্বাদ করেছেন। রেলের একটা বড় ভূমিকা থাকবে। গত ১০ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলে অনেক সংস্কার করেছেন। রেলের বিদ্যুতায়ন হোক, নতুন ট্র্যাক নির্মাণ, নতুন ধরনের ট্রেন, নতুন পরিষেবা, অথবা স্টেশনগুলির পুনঃউন্নয়ন, এইগুলিই গত ১০ বছরে প্রধানমন্ত্রী মোদীর বড় সাফল্য এবং প্রধানমন্ত্রী রেলওয়েকে ফোকাস রেখেছেন। কারণ রেলওয়ে সাধারণ মানুষের পরিবহনের মাধ্যম এবং আমাদের দেশের অর্থনীতির একটি খুব শক্তিশালী মেরুদণ্ডও, তাই রেলের উপর অনেক ফোকাস রয়েছে। রেলের সঙ্গে মোদীজির আবেগপূর্ণ সম্পর্ক রয়েছে…আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই।”

Releated Posts

‘বন্দে মাতরম’-এর প্রতি চরম অসম্মান: কংগ্রেসকে ক্ষমা চাওয়ার দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ৮০তম স্বাধীনতা দিবসে কংগ্রেসের সদর দফতরে জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’ পরিবেশনের সময় কংগ্রেস সভাপতি…

ByByNews Desk Aug 15, 2026

পিএমআইএস-এর ৮৬ জন ইন্টার্নের সঙ্গে কথা বললেন নির্মলা সীতারামন, একাধিক ইন্টার্ন পেলেন স্থায়ী চাকরির প্রস্তাব

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম-এর ২৪টি সহযোগী সংস্থার ৮৬ জন ইন্টার্নের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের কর্মজীবনের…

ByByNews Desk Aug 15, 2026

বিশ্বজুড়ে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন, পতাকা উত্তোলনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান

সুভা, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও হাইকমিশনে…

ByByNews Desk Aug 15, 2026

নেপাল সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন ও মৌলবাদ ছড়ানোর অভিযোগ, সতর্ক ভারতীয় নিরাপত্তা সংস্থা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের সঙ্গে নেপালের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই জনসংখ্যাগত পরিবর্তন ও মৌলবাদ ছড়ানোর…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top