News Flash

  • Home
  • খেলা
  • গার্লস ক্রিকেটে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরকে হারিয়ে বড়দোয়ালী স্কুলের সান্তনার জয়
Image

গার্লস ক্রিকেটে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরকে হারিয়ে বড়দোয়ালী স্কুলের সান্তনার জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুর্দান্ত জয় পেয়েছে বড়দোয়ালী স্কুল। তাও শক্তিশালী ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরকে হারিয়ে। গ্রুপ লীগে নিজেদের শেষ ম্যাচে দারুন জয় ছিনিয়ে নিয়েছে বড়দোয়ালী স্কুল। এটাই সান্তনার। যে জয় দিয়ে লীগ অভিযান শেষ করেছে বড়দোয়ালী স্কুল দল। মুল পর্বে খেলা এবারের মতো অধরা হলেও দুটি পরিত্যক্ত ম্যাচ থেকে পয়েন্ট সংগ্রহের পর অন্তিম ম্যাচে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরকে ৯ উইকেটে হারিয়ে দারুন জয়, বড়দোয়ালী স্কুলকে আগামী দিনে আরও ভালো খেলার জন্য উজ্জীবিত করে তুলবে। সকাল পৌনে নয়টায় পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে ম্যাচ শুরুতে টস জিতে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত কুড়ি ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে। দলের পক্ষে উক্তি দাস সর্বাধিক ১৬ রান পায়। বড়দোয়ালি স্কুলের তনুশ্রী দাস ১২ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেয়। এছাড়া, অবন্তিকা ভৌমিক ১৬ রানে ও রিতিকা পাল ২০ রানে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে বড়দোয়ালী স্কুল দল ১৩.১ ওভার খেলে একটি উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে সায়ন্তিকা নমঃ দাস সর্বাধিক ২৭ রান সংগ্রহ করে অপরাজিত ভূমিকায় দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। অপরাজিত থেকে অবন্তিকা ভৌমিকের সংগৃহীত ১৮ রানও উল্লেখ করার মতো।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top