News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ডোনাল ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ফাঁস হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবী জানালো এ আই ওয়াই এফ এবং এআইএসএফ
Image

ডোনাল ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ফাঁস হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবী জানালো এ আই ওয়াই এফ এবং এআইএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন:
তিপ্রা মথা শাসিত প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুললো এ আই ওয়াই এফ এবং এআইএসএফ। সম্প্রতি উত্তরপত্র ফাঁসসহ বিভিন্ন বিষয়ে এদিন এ এডিসি প্রশাসনের বিরুদ্ধে আঙুল তোলেন তারা।

রবিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংগঠনের নেতৃত্বরা বলেন, ২০২১-এ এডিসি নির্বাচনে তিপ্রা মথা জয়ী হবার পর ৩ বছর পর প্রথম নিয়োগেই অনিয়মিতা ও সাব জোনাল ডেভলপমেন্ট অফিসারের পদে নিয়োগের পরীক্ষার উত্তরপত্র ফাঁস হয়ে যায়, পরীক্ষা হবার আগেই। এই পরিস্থিতি সামাল দিতে পরীক্ষা বাতিল করে এডিসি প্রশাসন। এই উত্তরপত্র ফাঁস তিপ্রা মথা শাসিত এডিসি-র প্রশাসন চালাতে বেসামাল তা আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে।

২০২১-এ নির্বাচিত হওয়ার পর ৩ বছর পর ২০২৪-এ প্রথম নিয়োগ প্রক্রিয়াতেই এইরকম অনিয়মতা দুর্ভাগ্যজনক বলে দাবি করেন নেতৃত্বরা। এআইএসএফ এবং এআইওয়াইএফ-  ত্রিপুরা রাজ্য পরিষদ এই কেলেঙ্কারির পূর্ণাঙ্গ ও সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছেন এদিন। এছাড়াও সংগঠনের নেতৃত্বরা এদিন নিট পরীক্ষার ফলাফল নিয়ম যদি দুর্নীতির অভিযোগ উঠেছে তা নিয়ে ও সরব। বেকারসহ রাজের যুবক-যুবতী দের ভবিষ্যৎ নিশ্চিত করতে এই ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত দাবি করেছেন সংগঠনের নেতৃত্বরা।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top