News Flash

  • Home
  • দেশ
  • রানিগঞ্জ দুষ্কৃতী দৌরাত্ম্য নামী স্বর্ণবিপণিতে, চলল গুলি
Image

রানিগঞ্জ দুষ্কৃতী দৌরাত্ম্য নামী স্বর্ণবিপণিতে, চলল গুলি

আসানসোল, ৯ জুন (হি. স.) : দিনেদুপুরে ডাকাতির চেষ্টা রানিগঞ্জের নামী স্বর্ণবিপণিতে। রবিবার দুপুরে রানিগঞ্জের শো-রুমের সামনে এসে গুলি চালায় একদল দুষ্কৃতী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছতেই রীতিমতো গুলিযুদ্ধ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাতজন দুষ্কৃতী ছিল, সকলেই গুলি চালাতে চালাতে পালিয়ে গিয়েছে। তাদের হাতে ছিল একটি ব্যাগ। কী কী খোয়া গিয়েছে, তা জানা যায়নি এখনও। তবে পুলিশের পালটা গুলিতে একজন আহত হয়েছেন। সে দুষ্কৃতী দলের বলেই জানা যাচ্ছে। এলাকায় পড়ে প্রচুর গুলির খোল।

পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে রানিগঞ্জের নামী স্বর্ণবিপণিতে ডাকাতির চেষ্টা হয়। দুষ্কৃতীরা সদলবলে হামলা চালায়। দোকানের নিরাপত্তারক্ষী বাধা দিলে তাঁর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়া হয়। তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পৌঁছয় আসানসোল কমিশনারেটের পুলিশের কাছে। ডিসি ধ্রুব দাস জানিয়েছেন, পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

দোকানের কর্মীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, দোকানে ঢুকেই দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখায় নিরাপত্তারক্ষীদের। তাঁদের হাতে থাকা রাইফেল কেড়ে নিয়ে শুরু হয় লুটপাট। তার পর লুটের গয়না ব্যাগে ভরার সময়ে পুলিশ গিয়ে পৌঁছয়। পুলিশকে দেখে গুলি চালায় ডাকাতদলের সাতজন। দুপক্ষের গুলিযুদ্ধের মাঝে পড়ে আহত হয় ডাকাতদলের একজন। তা সত্ত্বেও তাকে নিয়ে বাইক চড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ দোকানের সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top