News Flash

Image

করিমগঞ্জ আসনে পুনৰ্ভোটের দাবি কংগ্রেস প্ৰাৰ্থী হাফিজ আহমেদের

করিমগঞ্জ (অসম), ৯ জুন (হি.স.) : সদ্যসমাপ্ত করিমগঞ্জ লোকসভা আস‌নে পুন‌র্ভোটের দা‌বি জানিয়েছেন কং‌গ্রেস প্রার্থী হাফিজ র‌শিদ আহমেদ চৌধুরী। নির্বাচনের পর ভোটের ফলাফলে গড়‌মিল হয়েছে বলে অভিযোগ তুলেছেন ক‌রিমগঞ্জ সংসদীয় আসনে কং‌গ্রেস প্রার্থী হাফিজ।

আজ র‌বিবার কংগ্ৰেসের পরাজিত প্ৰাৰ্থী তথা গৌহাটি হাইকোৰ্টের সিনিয়র অ্যাডভোকেট হাফিজ র‌শিদ আহমেদ চৌধুরী জেলা কং‌গ্রেস সভাপতি রজত চক্রবর্তী প্রমুখকে সঙ্গে নিয়ে সাংবা‌দিক স‌ম্মেলনে তাঁর পরাজয় সংক্রান্ত নানা অভিযোগ তুলে ধরেছেন। জেলা কংগ্রেসের সদর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে হাফিজ রশিদ আহমেদ বলেন, ভো‌টের ফলাফলের অঙ্কে ব্যাপক গড়মিল ধরা পড়েছে। ইতিমধ্যে দ‌লের প‌ক্ষ থেকে জেলা রিটাৰ্নিং অফিসার এবং ই-মেইলে ভারতের নিৰ্বাচন কমিশ‌নে এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংবলিত চিঠি পাঠানো হ‌য়ে‌ছে। দাবি জানানো হয়েছে পুনর্ভোটের।

হাফিজ রশিদ বলেন, ক‌রিমগঞ্জে ‌নির‌পেক্ষ নির্বাচন হয়‌নি, তা প্রমা‌ণিত। এবা‌র করিমগ‌ঞ্জে সরাস‌রি ভোটদাতার সংখ্যা ছিল ১১ লক্ষ ৩৬ হাজার ৫৩৮। পোস্টাল ভোট ‌যোগ করে ভো‌টের সংখ্যা হয় ১১ লক্ষ ৪৩ হাজার ৭৯৬। কিন্তু ভোট গণনার পর এই সংখ্যা ১১ লক্ষ ৪৭ হাজার ৬০৭ হয়েছে। তা কীভা‌বে সম্ভব? অৰ্থাৎ ভোট দানের চে‌য়ে গণনায় ভোট বে‌ড়ে‌ছে ৩ হাজার ৮১১টি। এতেই প্রমাণিত, ভো‌ট এবং গণনায় কারসা‌জি করা হ‌য়ে‌ছে।

তিনি বলেন, তাই বি‌জে‌পির জয়ী প্রার্থী কৃপানাথ‌ মালা‌কে সরকা‌রিভা‌বে প্রদত্ত সা‌র্টিফি‌কেট‌ আর বৈধ ব‌লে গ্রহণ করার কথা নয়। এমতাবস্থায় ক‌রিমগ‌ঞ্জে পুনর্ভোটের দা‌বি জানিয়েছেন কংগ্রেস প্ৰাৰ্থী হাফিজ র‌শিদ আহমেদ চৌধুরী। তবে তিনি পরিষ্কার জানিয়েছেন, প্রয়োজনে বিষয়টি আদাল‌তে নিয়ে যাওয়া হবে।

Releated Posts

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026

হিজাম ইরাবতের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ স্মরণ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের ৩৬টি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন দেখেছিলেন জননেতা হিজাম ইরাবত। তাঁর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top