News Flash

Image

করিমগঞ্জের চরগোলায় সড়ক দুর্ঘটনা, হত ত্রিপুরার ট্রাক চালক

করিমগঞ্জ (অসম), ৯ জুন (হি.স.) : ক‌রিমগঞ্জ জেলা সদরের উপকণ্ঠ চর‌গোলা এলাকায় দু‌টি ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে এক চালকের মৃত্যু হয়েছে। নিহত ট্ৰাক চালককে জনৈক শংকর দা‌স বলে শনাক্ত করা হয়েছে। নিহত শংকরের বাড়ি ত্রিপুরায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

জানা গেছে, আজ রবিবার ভোররাত প্রায় ২:৩০টা নাগাদ চরগোলা এলাকায় ত্রিপুরার রেজিস্ট্রেশনযুক্ত টিআর ০১ এভি ১৭৫৮ এবং অসমের রেজিস্ট্রেশনযুক্ত এএস ০১ পিসি ৮৫৮৫ নম্বরের দুটি ট্রাকের মুখোমুখি সংঘ‌র্ষ হয়। ত্রিপুরার রেজিস্ট্রেশনযুক্ত ট্ৰাকের অগ্রভাগ সম্পূৰ্ণরূপে চিড়েচ্যাপ্টা হয়ে গেছে। প্রচণ্ড সংঘর্ষে চালক শংকর দা‌সের মৃত্যু হয়েছে। এদিকে ঘটনার পর অসমের রেজিস্ট্রেশনযুক্ত ট্ৰাক চালক পা‌লি‌য়ে গা ঢাকা দিয়েছে।

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যায় ক‌রিমগঞ্জ সদর থানার পু‌লিশ। পুলিশ শংকরের মৃত‌দেহ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন্য করিমগঞ্জ সি‌ভিল হাস‌পাতালে পাঠিয়েছে। পাশাপা‌শি দুর্ঘটনাগ্রস্ত ট্রাক দু‌টি নি‌জে‌দের জিম্মায় নিয়েছে পুলিশ। এদিকে পুলিশ নিহত শংকর দাসের বাড়ির ঠিকানা উদ্ধার করে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে বলে থানা সূত্রে জানা গেছে।

Releated Posts

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026

হিজাম ইরাবতের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ স্মরণ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের ৩৬টি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন দেখেছিলেন জননেতা হিজাম ইরাবত। তাঁর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top