News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিএসএফের গুলিতে মৃত্যু  বাংলাদেশী পাচারকারীর, উদ্ধার চিনি সহ ধারালো অস্ত্র
Image

বিএসএফের গুলিতে মৃত্যু  বাংলাদেশী পাচারকারীর, উদ্ধার চিনি সহ ধারালো অস্ত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন:
বিএসএফ-এর গুলিতে মৃত্যু হয়েছে এক বাংলাদেশী পাচারকারীর। ঘটনাটি ঘটেছে রবিবার সকলের।

ঘটনার বিবরনে জানা গেছে, রবিবার সকাল আনুমানিক সাড়ে ৭ টা নাগাদ বিএসএফ সৈন্যরা বিওপি কলমছেড়া এলাকায় দায়িত্ব পালন করার সময় লক্ষ্য করেন, সীমান্ত বেড়ার দুপাশে ধারালো অস্ত্র সজ্জিত রয়েছে। আন্তর্জাতিক সীমান্তের ওপারে পণ্য পাচারের চেষ্টা করছে চোরাকারবারীদের একটি বড় দল। সঙ্গে সঙ্গে তাদের থামার জন্য নির্দেশ দেওয়া হলে চোরাকারবারীরা কোনো কর্ণপাত করেনি বরং তারা আক্রমণাত্মক হয়ে ওঠে। কর্তব্যরত বিএসএফ জওয়ানকে তারা আক্রমণ করার চেষ্টা করে এবং তার ব্যক্তিগত অস্ত্র ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে কর্তব্যরত বিএসএফ জওয়ানকে ঘেরাও করার চেষ্টা করে।

         জীবন এবং সরকারী সম্পত্তির জন্য আসন্ন বিপদ অনুভব করে, বিএসএফ জওয়ান আত্মরক্ষায় জন্য ০১ রাউন্ড পিএজি গুলি চালায়।  অস্ত্রের ব্যবহার চোরাকারবারীদের আরও উৎসাহিত করে এবং তারা তাদের আক্রমণাত্মক কর্মকাণ্ড চালিয়ে যায়। অবশেষে তা হাতাহাতির রূপ নেয়। যার ফলে সিটি রাজীব কুমার, তার জীবন এবং অস্ত্র সংকট অনুভব করে তার ইনসাস রাইফেল থেকে এক রাউন্ড গুলি চালাতে বাধ্য হন।  ফলস্বরূপ একজন বাংলাদেশী পাচারকারী সীমান্ত বেড়ার কাছে এবং ভারতীয় ভূখণ্ডের প্রায় ১৫০ গজ ভিতরে নিহত হয়।

         পরে এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয় এবং ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ চিনি, ০৪টি ছুরি ও কাঠের তক্তা উদ্ধার করা হয়। ঘটনায় নিহত পাচারকারীর নাম আনোয়ার হোসেন (৩৫), পিতা মৃত চারু মিয়া, মিরপুর, ওয়ার্ড নং-৫, পিএস বুড়িচং, জেলা কুমিল্লা, বাংলাদেশের বাসিন্দা।

     উল্লেখ্য গত ২ জুন একই এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছিল। যেখানে এই বাংলাদেশী চোরাকারবারীরা একজন বিএসএফ কনস্টেবলকে নির্মমভাবে হেনস্থা করেছিল। তাকে বাংলাদেশের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং তার ব্যক্তিগত অস্ত্র (পিএজি) এবং রেডিও সেটও ছিনিয়ে নিয়েছিল।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top