News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ায় মহিলা টি-২০ ক্রিকেটে সোনাপুরকে হারালো বরপাথারি স্কুল
Image

বিলোনিয়ায় মহিলা টি-২০ ক্রিকেটে সোনাপুরকে হারালো বরপাথারি স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।জয়ের ধারাবাহিকতা বজায় রাখলো বরপাথারি স্কুল। বিলোনিয়াতে চলতি সিনিয়র মহিলা ক্রিকেট টুর্নামেন্টে শনিবার বিদ্যাপিঠ মাঠে সোনাপুর স্কুল মুখোমুখি হয় বড়পাথারি স্কুলের। ম্যাচে বরপাথারি স্কুল ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো সোনাপুর স্কুলকে। প্রথমে ব্যাট করে সোনাপুর স্কুল ১০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ৫৬ রান। ব্যাটে এঞ্জেল পাল সর্বাধিক ২৮ রান করে। অতিরিক্ত ভরসা যোগায় ২২ রানের। বলে বরপাথারি স্কুলের হয়ে ২টি করে উইকেট নেয় সোমা ত্রিপুরা ও সুমি চক্রবর্তীরা। পাল্টা খেলতে নেমে বরপাথারি স্কুল দল ৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের রান হাসিল করে নেয়। বিজয়ী দলের হয়ে পলি রানী মল্লিক ১০ রান করে। এছাড়া অতিরিক্ত দেয় ২২ রানের ভরসা। সুবাদে অনায়াসেই জয় হাসিল করে নেয় বরপাথারি স্কুল।

Releated Posts

সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে নেদারল্যান্ডস, দলের প্রত্যাবর্তনের প্রশংসায় ভ্যান ডাইক

হিউস্টন, ২১ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এ সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করার পর দলের দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন…

ByByNews Desk Jun 21, 2026

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top