News Flash

  • Home
  • খেলা
  • ক্রিকেট : নন্দননগরকে হারিয়ে আসাম রাইফেলস পাবলিক স্কুল সেমিফাইনালে
Image

ক্রিকেট : নন্দননগরকে হারিয়ে আসাম রাইফেলস পাবলিক স্কুল সেমিফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অপরাজিত আসাম রাইফেলস পাবলিক স্কুল। পরপর চার ম্যাচে টানা জয়। দুর্দান্ত এই ক্রমিক জয়ের সুবাদে আসাম রাইফেলস পাবলিক স্কুল ইতোমধ্যে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেছে। ১৩ জুন থেকে শুরু হবে সেমিফাইনাল পর্যায়ের খেলা। চার দলীয় সেমিফাইনাল পর্যায়ে আসাম রাইফেলস পাবলিক স্কুল প্রথম দল হিসেবে শেষ চারে  খেলার ছাড়পত্র পেয়েছে। ‌ টুর্নামেন্ট সদর আন্তঃ স্কুল গার্লস টি টোয়েন্টি ক্রিকেট আসর। আয়োজক ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে বৃহস্পতিবার দুপুরের ম্যাচে আসাম রাইফেলস পাবলিক স্কুল ২৬ রানের ব্যবধানে শক্তিশালী নন্দননগর দ্বাদশ শ্রেণী স্কুল কে পরাজিত করে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। আসাম রাইফেলস পাবলিক স্কুলের এই জয়ের সুবাদে নন্দননগর স্কুলের বিজয়ের গতি কিছুটা হলেও রদ হল। বৃষ্টি ও মাঠ প্রস্তুতির জন্য খেলা শুরু হতে প্রায় আধ ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে বলে ওভার সংখ্যা কমিয়ে ১৫ করা হয়। টস জিতে আসাম রাইফেলস পাবলিক স্কুল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত ১৫ ওভারে দুই উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে অন্তরা মুহুরীর ৩৪ রান এবং প্রোমিকা হালামের ২৩ রান উল্লেখযোগ্য। ক্রিস্টিনা রেমাও পেয়েছে ২১ রান। পাশাপাশি অতিরিক্ত ২৩ রানের সুবাদে দলীয় স্কোর অনেকটা সমৃদ্ধ হয়। নন্দননগর স্কুলের অন্তরা রুদ্রপাল একটি উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে নন্দননগর স্কুলের মেয়েরা উইকেটে টিকে থাকলেও ব্যাটে-বলে তেমন রান সংগ্রহে সফল হতে পারেনি। পূর্ণিমা দেবনাথ অপরাজিত ভূমিকায় সর্বাধিক ২৭ রান সংগ্রহ করলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সক্ষম হয়নি। আসাম রাইফেলস পাবলিক স্কুলের সুস্মিতা বসাক অনুষ্কা টুডু ও ক্রিস্টিনা রেমা একটি করে উইকেট পেয়েছে। ব্যাটে বলে তথা অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে ক্রিস্টিনা পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top