News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ায় মহিলা ক্রিকেট শুরু বরপাখারি ও সোনাপুর বি দল জয়ী
Image

বিলোনিয়ায় মহিলা ক্রিকেট শুরু বরপাখারি ও সোনাপুর বি দল জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বিলোনিয়ায় শুরু হয়েছে সিনিয়র মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। প্রথম দিনে বৃহস্পতিবার দু-বেলায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে বরপাথারি দ্বাদশ শ্রেণি স্কুল ৭৭ রানের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে। হারিয়েছে সোনাপুর দ্বাদশ শ্রেণী স্কুল কে। টসে হারলেও প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে বরপাথারি স্কুল দল নির্ধারিত ১৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। জবাবে সোনাপুর দ্বাদশ শ্রেণি কোন দল ব্যাট করতে নামলে সীমিত ১৫ ওভার ওভার ফুরিয়ে যায় নয় উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করতেই। বিজয়ী দলের পক্ষে সুমি চক্রবর্তীর ৪১ রান আর বোলিংয়ে পলি রানীর ১২ রানে ৫ উইকেট দখল বেশ উল্লেখযোগ্য। বেলা আড়াইটায় শুরু হওয়া দিনের দ্বিতীয় ম্যাচে সোনাপুর দ্বাদশ শ্রেণি স্কুল বি দল ৩৭ রানের ব্যবধানে রাধানগর দ্বাদশ শ্রেণি স্কুলকে পরাজিত করেছে। প্রথমে ব্যাটিং এর সুবিধা পেয়ে সোনাপুর স্কুল দল সীমিত ১৫ ওভারে দুই উইকেটে ৭৬ রান সংগ্রহ করলে পাল্টা ব্যাট করতে নেমে রাধানগর স্কুল দল ৩ উইকেট হারিয়ে ৩৯ রান সংগ্রহ করতেই নির্ধারিত ১৫ ওভার শেষ হয়ে যায়। বিজয়ী দলের পক্ষে প্রিয়াসি রুদ্রপাল অপরাজিত থেকে সর্বাধিক ১৮ রান পায়।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top