News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে আস্থা সামাজিক সংস্থার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
Image

উদয়পুরে আস্থা সামাজিক সংস্থার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ জুন:
উদয়পুরের আস্থা সামাজিক সংস্থার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভাঙ্গারপর চৌমহনী থেকে রমেশস্কুল মাঠ সংলগ্ন  স্থানে  এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

এই বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌর পিতা শীতল চন্দ্র মজুমদার , উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস, এছাড়াও উপস্থিত ছিলেন বন দপ্তরের  আধিকারিক রামকৃষ্ণ আচার্য। আজকে অনুষ্ঠানের উপস্থিত অতিথিরা কিভাবে পরিবেশকে সুন্দর ও সুরক্ষিত করা যায় তার উপর গুরুত্ব আরোপ করেছেন।

অতিথিরা তাদের বক্তব্যে  এটাও বলেছেন যে আস্থার মতো প্রত্যেকটা সামাজিক সংস্থাকে এই ধরনের  বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়ার আহ্বান রেখেছেন। পরিবেশের ভারসাম্য এবং সবুজায়তন বৃদ্ধি করাই আজকের এই বৃক্ষরোপন কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানান সংস্থার সদস্যরা।

উল্লেখ্য, আস্থা সামাজিক সংস্থা সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মসূচির সঙ্গে যুক্ত থাকে এবং আগামী দিনেও ওদের এই ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি জারি থাকবে বলে সংস্থার সদস্যরা জানিয়েছেন।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top