News Flash

  • Home
  • প্রধান খবর
  • কথা হয়নি নীতীশ-চন্দ্রবাবুর সঙ্গে, জানালেন শরদ পাওয়ার
Image

কথা হয়নি নীতীশ-চন্দ্রবাবুর সঙ্গে, জানালেন শরদ পাওয়ার

নয়াদিল্লি, ৫ জুন (হি. স.): বিগত দুটি লোকসভা ভোটে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা মেলায় সরকার গঠন নিয়ে কোনও অঙ্ক কষতে হয়নি বিজেপি–কে। কিন্তু এবার ম্যাজিক ফিগারের বেশ কিছুটা আগেই থমকে গেছে ভারতীয় জনতা পার্টি। তাই জোটসঙ্গী টিডিপি-র চন্দ্রবাবু এবং জেডিইউ-এর নীতীশ কুমারের ওপর কিছুটা হলেও নির্ভর করতে হচ্ছে বিজেপি–কে। বিরোধীদের জোটও এবার তাকিয়ে আছে চন্দ্রবাবু এবং নীতীশ কুমারের দিকে।

বিরোধীদের জোটে কি টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আহ্বান জানানো হয়েছে? এই ব্যাপারে জানতে চাওয়া হলে এনসিপি (এসপি) প্রধান শরদ পাওয়ার বলেন, ওদের সঙ্গে আমার এখনও ব্যক্তিগতভাবে কোনও কথা হয়নি। বুধবার সন্ধ্যায় ইন্ডি জোটের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই সূত্রে আমি দিল্লিতে এসেছি। ইন্ডি জোটের বৈঠকে এবিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হলে আমি ওই দুই নেতার সঙ্গে কথা বলব।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top