News Flash

  • Home
  • খেলা
  • ওপেন ন্যাশনাল মাস্টার গেমস ৭ জুন থেকে : রাজ্য দল এখন গোয়ার পথে
Image

ওপেন ন্যাশনাল মাস্টার গেমস ৭ জুন থেকে : রাজ্য দল এখন গোয়ার পথে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্য দল রওনা হয়েছে। ঠিক এই মুহূর্তে রাজ্য দল গোয়ার পথে। আগামী ৭ থেকে ১০ জুন ওপেন ন্যাশনাল মাস্টার্স গেমস অনুষ্ঠিত হবে। উদ্যোক্তা ওয়ান ন্যাশন, ওয়ান ফ্ল্যাগ, ওয়ান সোল স্পোর্টস এবং সর্বভারতীয় যুব ক্রীড়া ও শিক্ষা ফেডারেশন। রাজ্যের ২০ জন খেলোয়াড়ের একটি দল মঙ্গলবার গোয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। মাস্টার স্পোর্টস উইংয়ের পক্ষ থেকে ২০ সদস্যের এই রাজ্য দলকে জাতীয় গেমস খেলতে পাঠানো হয়েছে। সোমবার বিকেলে এই বিষয়ে খেলোয়ারদের নিয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছিল। অংশগ্রহণকারী খেলোয়ার দল গোয়ায় প্রতিযোগিতা স্থলে পৌঁছুলে সেখানে খেলোয়াড়দের থাকা এবং  খাবারের ব্যবস্থা করবে আয়োজকদের তরফ থেকে। মাস্টার স্পোর্টস উইংয়ের সাধারণ সম্পাদক বেশ কয়েকজন খেলোয়াড়ের যাতায়াত ভাড়া এবং রাহা খরচের ব্যবস্থাপনায় এগিয়ে এসেছেন। রাজ্য দলের খেলোয়াড়রা হলো: দেবস্মিতা লোধ, অনুরূপা সূত্রধর, সাহানারা বেগম, রাবিয়া বেগম, রাখী সাহা, দেবী রানী দাস, রুনা আক্তার, প্রিয়া ধানুক, প্রিয়াঙ্কা দেববর্মা, আলোকদীপ মারাক, আকাশ বর্মন, সাগর দেব, আয়ুষ নমঃ, গৌতম শূর, রীতা কর। টিম ম্যানেজার – আশিস কর, কোচ – অমিয় কুমার দাস ও মৌমিতা দাস। উল্লেখ্য, রাজ্য দলের সাফল্যের বিষয়ে মাস্টার স্পোর্টস উইংয়ের উপদেষ্টা সভাপতি সম্পাদক সহ প্রত্যেকেই  শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top