News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেস সদর দফতরের বাইরে উল্লাস, আনন্দে মাতল বিজেপিও
Image

কংগ্রেস সদর দফতরের বাইরে উল্লাস, আনন্দে মাতল বিজেপিও

নয়াদিল্লি, ৪ জুন (হি.স.) : লড়াই একপ্রকার হাড্ডাহাড্ডি হয়েছে। তবুও শেষ হাসি হাসতে চলেছে বিজেপি। অষ্টাদশ লোকসভা নির্বাচনে এখনও পর্যন্ত বিজেপি নেতৃত্বধীন এনডিএ এগিয়ে রয়েছে ৩০০ আসনে। ইন্ডি জোটের ঝুলিতে রয়েছে ২২৫টি আসন। ইতিমধ্যেই আনন্দে মেতে উঠেছে বিজেপি। দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাসভবনের বাইরে আনন্দ উদযাপন করেন বিজেপির নেতা-কর্মীরা।

আনন্দে কমতি নেই কংগ্রেস শিবিরেও। এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসও ভালোই ফল করেছে। ইন্ডি জোট যেখানে ২২৫টি আসনে এগিয়ে রয়েছে, সেখানে শুধুমাত্র কংগ্রেস ৯৫টি আসনে এগিয়ে রয়েছে। আনন্দে মেতে উঠেছে কংগ্রেসের কর্মীরাও।

Releated Posts

‘বড় স্বপ্ন উন্নতির গতি বাড়ায়’: উন্নয়ন ও শক্তি নিরাপত্তায় ভারতের রূপরেখা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): বড় স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষী জাতীয় লক্ষ্যই দেশের উন্নয়নের গতি বাড়ায় বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 15, 2026

‘সপ্তধারা’য় ভারতের আগামী উন্নয়নের রূপরেখা, সাত শক্তির ওপর জোর মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে দেশের আগামী উন্নয়নের জন্য ‘সপ্তধারা’ বা সাতটি…

ByByNews Desk Aug 15, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

নেতাজি, নেহরু, আম্বেদকর-সহ দেশগঠনের মহানায়কদের স্মরণ মোদির, ‘বিকশিত ভারত’-এর আহ্বান

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের স্বাধীনতা সংগ্রাম ও দেশগঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, বাবাসাহেব…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top