News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ৯ বনমালীপুর মন্ডলের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ৯ বনমালীপুর মন্ডলের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: রবিবার বিজেপি ৯ বনমালীপুর মন্ডলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। এদিন মঠ চৌমুহনীতে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়েছে। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের চেয়ারম্যান দীপক মজুমদার সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, বিজেপি শুধুমাত্র ক্ষমতার জন্যই রাজনীতি করে না। মানুষের সেবা হল বিজেপির আসল কাজ। নির্বাচনের কারণে গোটা রাজ্যে রক্তের সংকট দেখা দিয়েছে। সেই ঘাটতি পূরণ করতেই মুখ্যমন্ত্রী সকলকে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান করেছেন। আর তাতেই সমগ্র রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় রক্তদান শিবির অনুষ্ঠিত করা হচ্ছে। মানুষের পাশে থেকে মানুষের সেবায় এ ধরনের সামাজিক কর্মসূচি আগামী দিনে ও জারি থাকবে বলে জানালেন তিনি।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top