News Flash

Image

অরুণাচল বিধানসভা নির্বাচন : বিজেপি জয়ী আরও দুটি আসনে

ইটানগর, ২ জুন (হি.স.) : অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির আরও দুই প্রার্থী বিজয়ী হয়েছেন। এর সঙ্গে অরুণাচল প্রদেশ বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করতে চলেছে বিজেপি। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সহ দশ আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

নির্বাচন কমিশনের প্রদত্ত তথ্য অনুযায়ী, ৫২ নম্বর চাংলাং (দক্ষিণ) আসনে বিজেপি প্রার্থী হামজং তাংহা ৩,৬৫৪ ভোটে জয়ী হয়েছেন। তিনি ১,৪৮২ ভোটের ব্যবধানে এনপিপি প্রার্থী টিম্পু এনগেমুকে পরাস্ত করেছেন।

অন্যদিকে ৫৭ নম্বর বরদুরিয়া-বগাপানি আসনে বিজেপি প্রার্থী ওয়াংলিন লোয়াংডং ৪,৭৩১ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি প্রার্থী জওয়াং হোসাইকে ১,৪৫২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

প্রসঙ্গত, ৫০টি বিধানসভা আসনের জন্য ভোট গণনা আজ রবিবার সকাল ৬:০০টায় শুরু হয়েছে। বিজেপি একটি মজবুত অবস্থানে রয়েছে। কেননা, ইতিমধ্যেই ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি। রাজ্য বিধানসভার নির্বাচন গত ১৯ এপ্রিল লোকসভা ভোটের দিন একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছিল।

Releated Posts

মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ জঙ্গি গ্রেফতার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ইম্ফল, ১৪ আগস্ট (আইএএনএস) : মণিপুরে গত ২৪ ঘণ্টায় একাধিক যৌথ অভিযানে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের ১৩ জন জঙ্গিকে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

নীরবে সন্ত্রাসী নেটওয়ার্ক বিস্তার করছে একিউআইএস, নজরে ভারতের উত্তর-পূর্বাঞ্চল: রিপোর্ট

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): আল-কায়েদার আঞ্চলিক শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) গত কয়েক বছরে ছন্নছাড়া সংগঠন…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

উচ্চশিক্ষায় সুশাসনের লক্ষ্যে ‘হায়ার এডুকেশন কাউন্সিল’ গড়বে অসম

গুয়াহাটি, ১৪ আগস্ট (আইএএনএস): রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও সংগঠিত, স্বচ্ছ ও কাঠামোবদ্ধ করতে ‘অসম স্টেট হায়ার এডুকেশন কাউন্সিল’…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

দেশভাগের ক্ষত কখনও ভুলব না: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৪ আগস্ট (আইএএনএস): ১৯৪৭ সালের দেশভাগের সময় প্রাণ হারানো অসংখ্য মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশভাগের যন্ত্রণা ও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top