News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনীয়ায় এসবিআই ব্যাংকের শাখা তুলে নেওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ ভোক্তাদের
Image

বিলোনীয়ায় এসবিআই ব্যাংকের শাখা তুলে নেওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ ভোক্তাদের

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩১  মে: বিলোনীয়া মহকুমার চিত্তামারায় এসবিআই ব্যাংকের শাখা তুলে নেওয়ার খবর প্রকাশ হতেই এলাকার জনগণের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এলাকার সাধারণ জনগণ যৌথভাবে মিলিত হয়ে বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে আজ সকাল নয়টা থেকেই  বিলোনীয়া আগরতলা সড়ক অবরোধে বসে।

অবরোধকারী জনগণের বক্তব্য দশ বছর আগে এলাকার জনগণের কথা মাথায় রেখে চিত্তামারা বাজারে এসবিআই ব্যাংকের শাখা স্থাপন করা হয়।  ইতিমধ্যে ব্যাংক শাখায়  নয় শতাধিক আমানতকারী শাখা অফিসে একাউন্ট খোলে। এছাড়া এই শাখা অফিসে এলাকার রেগার একাউন্ট,সামাজিক ভাতা,আবাসনের টাকা ইত্যাদি এই শাখা অফিসের মাধ্যমে লেনদেন হচ্ছে।

এলাকার পাঁচটি পঞ্চায়েতের জনগণ এই ব্যাংকের সুবিধা নিচ্ছে। এলাকার জনগণ  জানতে পেরেছে এই ব্যাংক শাখা বীরচন্দ্র মনুতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খবর প্রকাশ পেতেই এলাকার পুরুষ মহিলারা মিলে এর প্রতিবাদ জানাতে রাস্তা অবরোধ করে রাখে। 

অবরোধকারীদের বক্তব্য এসবিআই ব্যাংক শাখা
স্থানান্তরের ফলে সাধারণ জনগণ সামান্য ভাতার টাকা তুলতে বীরচন্দ্র আসা যাওয়া করতে গিয়ে তাদের  হাতে কিছুই থাকবে না। এলাকার জনগণ জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে এসবিআই ব্যাংকের শাখা অফিস স্থানান্তর না করার আবেদন জানান।

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top