News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাউন্ডারির দেওয়াল ভেঙে বিপত্তি, ওলেপেতে রক্ষা পেল শিশুরা
Image

বাউন্ডারির দেওয়াল ভেঙে বিপত্তি, ওলেপেতে রক্ষা পেল শিশুরা

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ৩০ মে:  বিশ্রামগঞ্জ রামকৃষ্ণ পল্লী এলাকায় আচমকাই ভেঙে পড়লো বিএসএনএল অফিসের বাউন্ডারি ওয়াল।  অল্পেতে রক্ষা পেলো গ্রামের তিনটি ছোট্ট শিশু। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। বিপন্ন হয়ে পড়ে এলাকায় বসবাস করা লোকেদের জনজীবন। দ্রুত রাস্তা থেকে পাকা ওয়ালটি সরিয়ে দ্রুত রাস্তাটিতে মানুষ চলাচলের ব্যবস্থা করা না হলে অন্যরকম ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার দিলেন গ্রামবাসী। পাশাপাশি জেলাশাসকের নিকট দ্বারস্থ হবেন বলেও জানালেন।

জানা যায় বৃহস্পতিবার আচমকাই বিশ্রামগঞ্জ রামকৃষ্ণ পল্লী এলাকায় বিএসএনএল অফিসের সীমানার পাকা ওয়াল আচমকা ভেঙে পড়ে অল্পেতে রক্ষা পায় এলাকার তিনটি শিশু। বি এস এন এল কর্তৃপক্ষকে জানানোর পরও উনারা রাস্তা থেকে এই পড়ে থাকা দেওয়ালটি সরিয়ে নেওয়ার কোনরকম উদ্যোগ গ্রহণ করছেন না বলে দাবি এলাকার জনগণের। জানা যায় এলাকার বসবাসকারী অটো চালকরা রাস্তার মধ্যে পাকা ওয়ালটি পড়ে থাকায় তাদের অটো নিয়ে ব্যবসার জন্য বাইরে যেতে পারছেন না। ফলে চরম বিপত্তি দেখা দিয়েছে এলাকায়।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top