News Flash

Image

বাগানবাজারে বিদ্যুতের দাবিতে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৩০ মে: এবার কল্যাণপুর থানার অন্তর্গত বাগান বাজার এলাকায় খোয়াই তেলিয়ামুড়া সড়কে বিদ্যুতের দাবিতে পথ অবরোধ করল সাধারণ মানুষ। অভিযোগ  বিগত বেশ কয়েকদিন ধরেই সংশ্লিষ্ট এলাকার মানুষ বিদ্যুৎ যন্ত্রণায় নাকাল।

অবশেষে কোন উপায় অন্তর না দেখে এলাকাবাসীরা সম্মিলিতভাবে পথ অবরোধের সিদ্ধান্ত গ্রহণ করে। স্বাভাবিকভাবেই এই পথ অবরোধের ফলে রাস্তার দুই ধারে ব্যাপক যানজট তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে চলে যায় কল্যাণপুর থানার পুলিশ।

শেষমেষ তেলিয়ামুড়া থেকে কোন একটা কর্মসূচি শেষ করে খোয়াইতে যাওয়ার পথে অবরোধের মুখে পড়তে হয় জেলাশাসক চাঁদনী চন্দ্রনকেও। এরপর জেলাশাসক অবরোধস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলেন এবং সমস্যার সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার পর ব্যবস্থা গ্রহণ করেন। জানা গেছে এর কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ নিগমের তরফ থেকে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে স্বস্থির আবহ যেমন পরিলক্ষিত হয় ঠিক তেমনি অবরোধও মুক্ত হয় খোয়াই তেলিয়ামুড়া সড়ক।

তবে এটা ঘটনা এই সময়ের মধ্যে গোটা ত্রিপুরা রাজ্যের মধ্যে বিদ্যুৎ সমস্যা মাত্রা ছাড়িয়ে গেছে, এই সমস্যা থেকে কোনভাবেই বিচ্ছিন্ন নয় কল্যাণপুর। কল্যাণপুরের বিস্তীর্ণ এলাকা থেকে প্রায় প্রতিনিয়ত বিদ্যুৎ যন্ত্রণার বিভিন্ন খবর সামনে আসছে। সার্বিকভাবে দাবি উঠছে বিদ্যুৎ সমস্যা নির্বাচনে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুততার সাথে গৃহীত হোক।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top