News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের বাউন্ডারী দেওয়াল পরিদর্শন করে বাম আমলের নিম্নমানের কাজকেই দায়ী করলেন বিধায়িকা
Image

তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের বাউন্ডারী দেওয়াল পরিদর্শন করে বাম আমলের নিম্নমানের কাজকেই দায়ী করলেন বিধায়িকা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩০ মে: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের বাউন্ডারি ওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পরে যায়। কারণ নির্মাণ কাজ নিম্নমানের হওয়াতেই অতিবৃষ্টিতে বাউন্ডারি ওয়াল ভেঙে পরে গিয়েছিল।  স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহা রায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের ভেঙ্গে পড়া বাউন্ডারি ওয়াল পরিদর্শন করতে যান। তিনি ক্ষতিগ্রস্ত বাউন্ডারি ওয়ালটির বিভিন্ন দিক সরজমিনে খতিয়ে দেখেন।

এরপর সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কল্যাণী সাহা রায় দাবি করেন, বাম সরকারের আমলে দুর্নীতির আশ্রয় নিয়ে নির্মাণ কাজের গুণমান বজায় না রেখে কাজ করার ফলেই দুর্ভাগ্যজনকভাবে ওয়ালটি ভেঙে পরে গেছে। তাছাড়া প্রথম থেকেই মহকুমা হাসপাতালের বিভিন্ন পরিকাঠামোগত ত্রুটি নিয়ে তিনি সরব হয়েছিলেন। এখন সামগ্রিক পরিস্থিতির উপর ভিত্তি করে রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও দাবি করেন বিধায়িকা কল্যাণী সাহা রায়। এদিন বিধায়িকার সাথে ছিলেন স্থানীয় কাউন্সিলর নীতিন কুমার সাহা, প্রদীপ ধর এবং এসডিএমও চন্দন দেববর্মা সহ অন্যান্যরা।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top