News Flash

  • Home
  • দেশ
  • মালা, সায়নীর প্রচারে মমতার পদযাত্রা
Image

মালা, সায়নীর প্রচারে মমতার পদযাত্রা

কলকাতা, ৩০ মে (হি. স.): বুধবারের পর বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায় এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে পদযাত্রা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার দুপুর আড়াইটে থেকে মিছিল শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যাদবপুর লোকসভা কেন্দ্রে দুই তৃণমূলের প্রার্থী মালা রায় এবং সায়নী ঘোষের সমর্থনে শেষ বেলার প্রচারে হাঁটেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যাদবপুরের সুকান্ত সেতু থেকে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে হরিশ মুখার্জি রোড ঘুরে গোপালনগর সংযোগস্থল পর্যন্ত দুই লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থীর সমর্থনে পদযাত্রা করেন মমতা৷
বুধবার যাদবপুর লোকসভা কেন্দ্রে জনসভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তারপর ওই সন্ধ্যায় যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে পথযাত্রা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার শেষ বেলার প্রচারে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে তৃণমূল কংগ্রেস। এবার দলীয় প্রার্থীদের সমর্থনে পদযাত্রা করেন খোদ তৃণমূলনেত্রী৷

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top