বাজারিছড়া (অসম), ৩০ মে (হি.স.) : কুড়ি লক্ষাধিক টাকার নেশাজাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত হয়েছে করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন চুড়াইবাড়ি পুলিশ ওয়াচপোস্টে। মাদক কফ সিরাপ পাচারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ওয়াচপোস্ট পুলিশ।
গতকাল বুধবার দশ লক্ষাধিক টাকার বিদেশি সিগারেট উদ্ধারের পর আজ বৃহস্পতিবার ফের নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য় পেয়েছে বাজারিছড়ার চুড়াইবাড়ি পুলিশ। অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবাড়ি পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মিলি জানান, আজ সকালে অভিযান চালিয়ে একটি কন্টেইনার (পণ্যবাহী লরি) থেকে ২০ লক্ষাধিক টাকার নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করেছেন তাঁরা। নিষিদ্ধ কফ সিরাপ পাচারের অভিযোগে তিনজনকে আটক করা হয়। তারা উত্তরপ্রদেশের বাসিন্দা গম্ভীর সিং, কুলদীপ যাদব এবং সন্তোষ যাদব।
তিনি জানান, আজ সকালে গুয়াহাটি থেকে এইচআর ৩৭ ই ৪২৩৪ নম্বরের ভিআরএল লজিস্টিক লিমিটেডের একটি কন্টেইনার অনলাইন সামগ্রী নিয়ে ত্রিপুরার রাজধঝানী আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে চুড়াইবাড়ি ওয়াচপোস্টে পৌঁছে। পুলিশ কর্মীদের নিয়ে লরিতে তালাশি চালান তিন। তালাশি চালিয়ে বিভিন্ন সামগ্রীর আড়াল থেকে ১৪ কার্টুনে ১৫০ শিশি ২,১০০ শিশি নেশার এসকফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এগুলির কালোবাজারি মূল্য় কমপক্ষে ২০ লক্ষ টাকার বেশি হবে।
পুলিশ অফিসার মিলি জানান, ধৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে তাদের বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, গন্ধবিহীন এ জাতীয় নেশা সামগ্রীর ব্য়াপক চাহিদা বাংলাদেশে। বাংলাদেশে প্রতি শিশি কফ সিরাপ এক হাজার থেকে ১,২০০ টাকা পর্যন্ত বিক্রি হয়।

করিমগঞ্জের চুড়াইবাড়িতে উদ্ধার কুড়ি লক্ষাধিক টাকার নিষিদ্ধ কফ সিরাপ, গ্রেফতার তিন
Releated Posts
মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে
ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…
ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের
শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…
কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি
নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…
ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…


















