News Flash

Image

করিমগঞ্জে জল সম্পদ বিভাগের কন্ট্রোল রুম

করিমগঞ্জ (অসম) ২৯ মে (হি.স.) : আসন্ন বন্যার মরশুমে করিমগঞ্জে জরুরী কালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদানের জন্য একটি “ফ্লাড সেল” ও কন্ট্রোলরুম চালু করা হয়েছে। জলসম্পদ বিভাগের উত্তর করিমগঞ্জ সাবডিভিশনের সহকারি নির্বাহী বাস্তুকরের কার্যালয়ে এই কন্ট্রোল রুম কার্যকরী করা হয়েছে। এই কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে -৯১০১৭৩০৪১৫। এছাড়া ওই কন্ট্রোলরুমের অফিসার ইনচার্জের ফোন নম্বর হচ্ছে -৮৭৬১৯৫৫৫২৭ এবং সহকারি ইনচার্জের টেলিফোন নম্বর ৮৭২১৯১২৫০৪। এতে প্রতিকুল বন্যা পরিস্থিতিতে জনগন, ব্যাক্তি ও দায়িত্বশীল নাগরিকদের ওই সেল সুষ্ঠুভাবে কার্যকরী রাখতে সহায়তার হাত বাড়িয়ে দিতে জল সম্পদ বিভাগের কার্যবাহী বাস্তুকার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি জরুরী কালীন পরিস্থিতিতে জল সম্পদ বিভাগের পরিকাঠামো গুলোর সুরক্ষা সংক্রান্ত তথ্য ওই কন্ট্রোলরুমে জানাতে কার্যবাহী বাস্তুকার সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

Releated Posts

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026

দিল্লিতে পিটিয়ে খুন মণিপুরের সংগীতশিল্পী, ন্যায়বিচারের দাবি গৌরব গগৈয়ের

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ দিল্লিতে বাড়ির বাইরে শব্দ নিয়ে আপত্তি করায় হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে মণিপুরের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top