News Flash

  • Home
  • খেলা
  • বিশ্ব যোগা দিবসকে সামনে রেখে প্রশিক্ষণ সহ সংস্থার ব্যাপক প্রস্তুতি
Image

বিশ্ব যোগা দিবসকে সামনে রেখে প্রশিক্ষণ সহ সংস্থার ব্যাপক প্রস্তুতি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ২১ জুন বিশ্ব যোগা দিবস কে সামনে রেখে প্রস্তুতিপর্ব এখন তুঙ্গে। একতা সংঘ ও বিবেকানন্দ সেবা সংস্থার যৌথ উদ্যোগে ৭ দিনের যোগা কোচিং ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। রবিবারে এই প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলাকার বিশিষ্ট সমাজসেবক চিত্ত দেব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজ্য যোগা সংস্থার উপদেষ্টা যীশু চক্রবর্তী, পার্থ দাস, পশ্চিম জেলা যোগা সংস্থার সম্পাদক অমল ভট্টাচার্য, ক্লাব সভাপতি শেখর ঘোষ, ক্লাব সম্পাদক অসীম সাহা উপস্থিত ছিলেন। যোগা কোচ কালী নারায়ন ঘোষের তত্ত্বাবধানে ৫৫ জন যোগা খেলোয়ার এই শিবিরে অংশ নিয়ে নিয়মিত তালিম নিচ্ছেন। এদিকে, যোগা ফর উইমেন এম্পাওয়ারমেন্ট এই স্লোগানকে সামনে রেখে প্রতিদিন নিয়মিত যোগা প্র্যাকটিস চলছে এগিয়ে চলো সংঘে। যোগা কোচ উত্তম দেবনাথ এর তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কর্মসূচি চলছে। প্রচুর সংখ্যক যোগা খেলোয়াড় এখানে যোগা প্র্যাকটিস করছেন। আগামী ২১ জুন মহা সমারোহে সারা দেশের সঙ্গে রাজ্যেও বিশ্ব যোগা দিবস উদযাপন উপলক্ষে বেশ কিছু কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে রাজ্য যোগা সংস্থার পরিকল্পনা চলছে।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top