News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস পড়ে মৃত ২৮
Image

পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস পড়ে মৃত ২৮

ইসলামাবাদ, ২৯ মে (হি.স.) : পাকিস্তানে সংকীর্ণ পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি যাত্রীবোঝাই বাস। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২৮ জনের। আহত কমপক্ষে ২০। বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটে বালুচিস্তান প্রদেশের ওয়াশুক জেলায়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

সূত্রের খবর, এদিন ভোরে যাত্রীবাহী বাসটি গদর থেকে কোয়েটারের দিকে যাচ্ছিল। তখনই একটি পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দ্রুতগতির বাসটি। ছিটকে গিয়ে পড়ে যায় খাদে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ ও উদ্ধারকারী দল। দ্রুত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ২৮ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাসটির টায়ার ফেটে গিয়ে এই বিপত্তি ঘটেছে। যার ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আহত ও মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নকভি। আহতদের উন্নত চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী শারফরাজ বুগতি।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top