News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ দপ্তরের গাফিলতীর প্রতিবাদে পথ অবরোধ করলো ক্ষুব্ধ জনগণ
Image

বিদ্যুৎ দপ্তরের গাফিলতীর প্রতিবাদে পথ অবরোধ করলো ক্ষুব্ধ জনগণ

শান্তিরবাজার, ২৯ মে : শান্তির বাজার মহকুমার অন্তর্গত পশ্চিম চরকবাই এলাকায় বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালীপনায় একটি গৃহপালিত পশু প্রান হারায়।

এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুতের তার খুঁটি থেকে ছিরে যায়। দপ্তরের কর্মীরা তারটিকে একটি খুঁটির সঙ্গে রেখে দিয়ে চলেযায়। পরবর্তী সময় তারটিতে বিদ্যুতের সংযোগ থাকার ফলে এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিমত দপ্তরের খামখেয়ালীপনায় আরো বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। এছাড়াও ওই এলাকায় বিদ্যুতের তারের জন্য লোকজনেরা যাতায়তের অসুবিধার সন্মুখিন হতেহয়। বিদ্যুতের বিভিন্ন সমস্যার কথা দপ্তরের কর্মী ইঞ্জিনিয়ার জীবন দেবনাথকে জানালে তিনি লোকজনের সঙ্গে খারাপ ব্যাবহার করে বলেও অভিযোগ। এলাকাবাসীরা জীবন দেবনাথের ব্যাবহারে মর্মাহত হয়ে দপ্তরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পশ্চিম চরকবাই বাজারে পথ অবরোধে বসে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে ডি সি এম পবিত্র দাস, ডি সি এম সৌমেন দেব, শান্তির বাজার বিদ্যুৎ দপ্তরের এস ডি ও প্রনব মজুমদার সহ অন্যান্যারা।

তাঁরা সকলে এলাকা পরিদর্শনকরেন ও এলাকা থেকে উঠে আসা বিভিন্ন সমস্যা দ্রুততার সহিত সমাধান করার আশ্বাস প্রদান করেন। ডি সি এমের আশ্বাস প্রদান করাতে ক্ষুব্ধ এলাকাবাসীরা পথ অবরোধমুক্ত করেন।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top