News Flash

  • Home
  • প্রধান খবর
  • ধর্মের ভিত্তিতে সংরক্ষণ অসাংবিধানিক : যোগী আদিত্যনাথ
Image

ধর্মের ভিত্তিতে সংরক্ষণ অসাংবিধানিক : যোগী আদিত্যনাথ

লখনউ, ২৭ মে (হি.স.): ধর্মের ভিত্তিতে সংরক্ষণ অসাংবিধানিক। কংগ্রেস-সহ ইন্ডি জোটের তীব্র সমালোচনা করে এই মন্তব্য করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার যোগী আদিত্যনাথ বলেছেন, “বাবা সাহেব আম্বেদকর ধর্মের ভিত্তিতে সংরক্ষণের তীব্র বিরোধিতা করেছিলেন, কিন্তু কংগ্রেস এবং ইন্ডি জোটের দলগুলি মুসলিম সংরক্ষণের জন্য প্রতিযোগিতা করছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস গত ১৪ বছর ধরে ১১৮টি মুসলিম জাতিকে অন্তর্ভুক্ত করে, ওবিসিদের সংরক্ষণের অধিকারের উপর সম্পূর্ণ লুট করেছে।”

যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “আমরা কলকাতা হাইকোর্টকে ধন্যবাদ জানাতে চাই, আদালত টিএমসি-র এই ধরনের অসাংবিধানিক কাজকে কঠোরভাবে তিরস্কার করেছে। একইভাবে, বিহারে লালুজি ইতিমধ্যে বলেছেন মুসলমানদের সংরক্ষণ করতে হবে, তারা এই সংরক্ষণ কোথা থেকে পাবে, তাঁরা ওবিসি, এসসি, এসটি-র সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলমানদের দিতে চায়… বিজেপি এসবের বিরোধিতা করে।”

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top